অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান

বিনোদন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১৩:০০ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৩:০৮

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করলেন আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তাদের নিয়ে বেশ আলোচনা। বৃহস্পতিবার আদনানের সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক আবহে স্থিরচিত্র প্রকাশ করেন অভিনেত্রী।

 অপু ছবি পোস্ট করে লিখেছেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

একই রকম স্থিরিচিত্র প্রকাশ করেন আদনানও। সেখানে তিনি জানান, অপুর সঙ্গে লাইফের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি।

পোস্টে আদনান অপুকে সম্বোধন করেছেন ‘প্রফেসর’ বলে। তিনি লিখেছেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রথমে চিনতে পারেননি আদনানকে। পরে জানা যায়, ১৮ বছর আগে এই অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুন রূপে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। তবে কি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা?

ছবি: ফেসবুক থেকে

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে অপু বিশ্বাস ও আদনান আজাদের। সে সম্ভাবনা মাথায় রেখেই হয়েছে ফটোশুটটি। বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাষাণের প্রেম’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান। এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় আদনানের। অপু বিশ্বাস ও আদনান আজাদ দুজনেরই বাড়ি বগুড়ায়।

সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয়তা পান অপু। অন্যদিকে আদনান অভিনয় ও মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

/এনআই/
সম্পর্কিত
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপাল থেকে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অপু বিশ্বাস 
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
নেপালে বন্যায় আটকা পড়েছেন অপু বিশ্বাস, কেমন আছেন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
কড়া হুঁশিয়ারি নেহা শর্মার, কাদের সতর্ক করলেন নায়িকা
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
অজয়-কাজলের পরিবারে অঘটন! ভাঙা হলো তারকা দম্পতির বাংলো
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
মাছরাঙার টিভির দুঃখপ্রকাশ, পরীমণি বললেন ‘জীবনটা দুর্বিষহ করে দিয়েছেন, এর দায় আপনাদের’
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত