প্রেম, বিয়ে ও গ্রেফতার: কেন ভেঙেছিল শাকিল-পপি জুটি

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৬, ১৫:১৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:১৪

নব্বই দশকের শেষের দিকে সিনেমাপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন শাকিল খান ও পপি। এ জুটির সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শক হুমড়ি খেয়ে পড়তেন। ১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ ছবির মাধ্যমে তাদের প্রথম দেখা যায়। এটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান।

বলা চলে, শাবনাজ-নাঈম/মৌসুমী-সালমান শাহ জুটির পর শাকিল-পপি নবাগত জুটি হিসেবে ঢালিউডে আলোড়ন সৃষ্টি করেন।

তবে একসঙ্গে সিনেমা করতে গিয়ে তারা একে অপরের প্রেমেও পড়েন। প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায় বলে সে সময় গুঞ্জন উঠেছিল। পপি তখন তা অস্বীকার করেছিলেন।  কিন্তু শাকিল নাছোড়, তিনি সব জায়গায় বিয়ের কথা বলে বেড়াতে শুরু করেন। এ নিয়ে একাধিক জিডিও হয়।

জানা যায়, ২০০০ সালের ৫ আগস্ট শাকিল খানকে এ কারণে গ্রেফতারও হয়েছিলেন। এ ঘটনায় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে যায়। চলতে থাকে পাল্টাপাল্টি অভিযোগ।

এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর পপি স্বীকার করলেন তিনি শাকিলের প্রেমে পড়েছিলেন এবং প্রেম কেন ভেঙ্গে গেল তারও বিস্তারিত বিবরণ দেন।

২০১৭ সালে শাহরিয়ার নাজিম জয়ের টকশো সেন্স অব হিউমার-এ হাজির হয়েছিলেন পপি। এ অনুষ্ঠানে স্বীকার করলেন শাকিলের সঙ্গে তার প্রেমের কথা।

তিনি বলেন, কখনো কোনও হিরোর প্রেমে পড়িনি। একবার একজনের সাথে (শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। এটা আমার বলতে সমস্যা নেই। তিনি আমার জন্য সঠিক মানুষ ছিলেন না।’

শাকিল ও পপি

শাকিল-পপির পর্দা জুটির ভেঙে যাওয়ায় শাকিলের পাগলামিকে দায়ী করেন অভিনেত্রী।  যার কারণে প্রযোজক-পরিচালকরা তাদের নিয়ে পরে সিনেমা বানাননি।

সিনেমা সংশ্লীষ্টদের মতে, জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ব্যক্তিগত নানা স্ক্যান্ডালে জড়িয়ে শেষ পর্যন্ত শাকিল-পপি জুটিটি ভেঙ্গে যায়।

এ জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো- ‘এই মন তোমাকে দিলাম, ‘প্রাণের প্রিয়তমা, ‘পাহারাদার, ‘অবুঝ মনের ভালবাসা, ‘আমার বউ, ‘মা যখন বিচারক’ ও ‘অগ্নিসাক্ষী।

/এনআই/
সম্পর্কিত
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার
বিনোদন বিভাগের সর্বশেষ
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
পূজার গানে ‘নতুন কুঁড়ি’র কৃতজ্ঞতা সাহা
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
‘ধুরন্ধর’কে জঘন্য দৃশ্যের সিনেমা বললেন শশী থারুর
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
আইন লঙ্ঘনের অভিযোগ, নেপালে আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’ প্রদর্শনে নিষেধাজ্ঞা
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
সালমান খানকে টার্গেট করতে ব্যর্থ হয়ে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য বানায় বিষ্ণোই গ্যাং
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের
ইতালিতে আংটি না পেয়ে উদয়পুরে রাশমিকাকে বিয়ের প্রস্তাব বিজয়ের