ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। ক্যারিয়ারের পাশাপাশি দাম্পত্য জীবনেও তারা প্রশংসিত। বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রী মৌসুমীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় অভিনেতাকে।
তবে এবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সানী জানালেন মৌসুমীকে আর সিনেমায় দেখতে চান না।
কেন মৌসুমীকে নতুন সিনেমায় দেখতে চান না সেটিও স্পষ্ট করেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি চাই না ও (মৌসুমী) আর সিনেমা করুক। কারণ ও অনেক কিছু দিয়েছে, বাংলাদেশও তাকে অনেক দিয়েছে। আমি এখন চাই ও তার লাইফ নিয়ে সুন্দর ভাবে ঘরোয়া পরিবেশে দিনযাপন করুক।’
মৌসুমী দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন। অনেকেই তার কাছে জানতে চান কবে অভিনেত্রী ফিরবেন। এমন প্রশ্নে তিনি বেশ বিরক্ত বলেও জানান। তবে তিনি দিন-তারিখ উল্লেখ না করে জানালেন খুব শিগগির মৌসুমী দেশে ফিরবেন।
ওমর সানী ও মৌসুমী জুটির উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো- ‘লজ্জা’, ‘দোলা’, ‘বাপের টাকা’, ‘গরীবের রানী’, `আত্ম অহংকার’ ও ‘লাট সাহেবের মেয়ে’।
মৌসুমী বেশ কয়েক বছর প্রবাসে থাকলেও সানী ব্যবসার পাশাপাশি অভিনয়ে আছেন। তাকে আগামীতে ‘গুলশানের চামেলি’ সিনেমাতে দেখা যাবে।
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা