রজনীকান্তের হাতে মার খাবেন না মিঠুন, ‘জেলার ২’ ছবির জন্য দিয়েছিলেন বিশেষ শর্ত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ২২:৩১ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২২:৩১

পর্দার বাইরের বন্ধুত্ব যে পর্দায় কাজের শর্তে রূপ নিতে পারে, তারই এক মজার প্রমাণ মিললো ‘জেলার ২’ ছবিকে ঘিরে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবির মাধ্যমে দক্ষিণী সিনেমায় এক দশকেরও বেশি সময় পর ফিরছেন পশ্চিমবঙ্গের ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। ছবিতে তার ভূমিকা নিয়ে নির্মাতারা মুখ না খুললেও, রজনীকান্তের ফাস করা এক শর্তের খবর নিয়ে দর্শক ও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে।

সম্প্রতি ‘জেলার ২’-এর ‘সুপার শো’-তে মিঠুনের যোগদান নিয়ে কথা বলেন রজনীকান্ত। নিজেদের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে রজনীকান্ত জানান, ছবির প্রস্তাব পাওয়ার পর প্রথমে মিঠুন জানতে চান তার ভূমিকা কেমন হবে। খলনায়কের চরিত্রে অভিনয় করে রজনীকান্তের হাতে মার খাওয়ার প্রস্তাবে যে তার কোনও আগ্রহ নেই, তা তিনি মজার ছলেই জানিয়ে দেন।

রজনীকান্তের কথায়, মিঠুন আমার খুব ভালো বন্ধু। ছবির প্রযোজনা সংস্থার তরফে ওর সঙ্গে যোগাযোগ করা হলে ও জানতে চেয়েছিল, কোন চরিত্রে অভিনয় করতে হবে। ও বলেছিল, ‘আমি কি খলনায়ক? রজনীকান্তের হাতে মার খাব? তা হলে যাও, এসব হবে না!

পরবর্তীতে ‘ওয়েভস সামিট’-এ দুজনের দেখা হলে মিঠুন জানান, রজনীকান্ত নিজে বললে তিনি কাজ করতে রাজি, তবে তার চরিত্রটি যেন রজনীকান্তের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ানের হাতে মারধরের শিকার না হয় এবং তাকে যেন গুলিও না করা হয়। রজনীকান্ত আশ্বাস দেন, পরিচালকের সঙ্গে কথা বলে বিষয়টি জানাবেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘ভ্রষ্টাচার’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তারা। পরবর্তীতে ১৯৯৫ সালে বাংলা ছবি ‘ভাগ্য দেবতা’-তেও বিশেষ দৃশ্যে দেখা গিয়েছিল রজনীকান্তকে। ২০১৫ সালে তামিল সিনেমায় অভিষেক হওয়া মিঠুন দীর্ঘ সময় পর আবারও তামিল ছবিতে ফিরছেন।

‘জেলার ২’ ছবিটির বড় আকর্ষণ হলো এতে দাদাসাহেব ফালকে সম্মাননাপ্রাপ্ত তিন তারকা রজনীকান্ত, মিঠুন চক্রবর্তী ও মোহনলাল একসঙ্গে থাকছেন। এ ছাড়া রম্যা কৃষ্ণন, এস জে সূর্য, সূরজ ভেঞ্জারামুডু, বিদ্যা বালনসহ একাধিক তারকা অভিনয় করছেন এতে। ক্যামিও চরিত্রে থাকছেন শিবরাজকুমার ও জ্যাকি শ্রফ। অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গীত পরিচালনায় নির্মিত এই অ্যাকশন-থ্রিলার ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পাবে ১৫ অক্টোবর, বৃহস্পতিবার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
দিল্লিতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিশাল পদযাত্রা, কমেনি উত্তেজনা
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
বিনোদন বিভাগের সর্বশেষ
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান
রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে
রজনীকান্তের ‘জেলার ২’ মুক্তির কতদিন পর ওটিটিতে দেখা যাবে
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
বিলবোর্ড ২০০-তে ১০০তম সপ্তাহ শীর্ষে টেলর সুইফট
সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশ
সদ্য প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের ছেলে এখনও নিখোঁজ, যা বলছে পুলিশ
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার