আইকনিক সিক্যুয়েলে লেডিগাগা’র নতুন গান ‘রানওয়ে’

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

হলিউডের আইকনিক সিনেমা-দ্য ডেভিল ওয়্যারস প্রাডা'র সিক্যুয়েল নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ চড়ছিল অনেকদিন ধরেই। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলেন পপ কুইন লেডি গাগা এবং র‌্যাপার ডোচি। সিনেমাটির অফিসিয়াল সাউন্ডট্র্যাকের প্রথম গান ‘রানওয়ে’ সোমবার মুক্তি পেয়েছে।

প্যারিস গোয়েবেল পরিচালিত এই গানের মিউজিক ভিডিওটি পুরোপুরি ফ্যাশন দুনিয়ার আভিজাত্য ও আধিপত্যের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। 

লেডি গাগা ও ডোচি
ভিডিওর শুরুতে গাগা এবং ডোচিকে একটি বিশাল লাল ব্লেজার ও টাই পরা অবস্থায় দেখা যায়। পরবর্তীতে তারা ১৮শ শতাব্দীর বলগাউন এবং নাটকীয় মেকআপে আবির্ভূত হন, যা সরাসরি সিনেমার ফ্যাশন-কেন্দ্রিক গল্পের সাথে মিলে যায়। গানের কথাগুলোতেও ‘আমি এখানে দেখাতেই এসেছি’ বা ‘রানওয়ের জন্যই আমার জন্ম’-এর মতো আত্মবিশ্বাসী সুর ধ্বনিত হয়েছে।

ভিডিওতে একটি বিশেষ দৃশ্যে দেখা যায় গাগা ও ডোচি ‘রানওয়ে’ নামক একটি ম্যাগাজিন পড়ছেন, যার প্রচ্ছদে রয়েছেন এমিলি ব্লান্টের চরিত্র ‘এমিলি চার্লটন’। এটি ভক্তদের মনে ২০০৬ সালের মূল সিনেমার স্মৃতি নতুন করে তাজা করে দিয়েছে। 

গানটি তৈরিতে লেডি গাগার পাশাপাশি কাজ করেছেন ব্রুনো মার্স এবং বিখ্যাত সব প্রযোজকরা। এটি গাগা ও ডোচির প্রথম যৌথ কাজ। 

প্রসঙ্গত, এই সিনেমায় আবারও ফিরছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে এবং এমিলি ব্লান্টের মতো কালজয়ী তারকারা। আগামী ১ মে সিনেমাটি বড় পর্দায় আসার কথা রয়েছে, যার ঠিক আগেই মুক্তি পাওয়া এই মিউজিক ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
আসছে চরকি অ্যাওয়ার্ডস, বিশেষ সম্মাননায় কারিনা কায়সার
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
‘আমার পুরো দেশের জন্য এটি একটি বড় মুহূর্ত’, সিএনএনকে ডিজে সানজয়
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সানজয়, পোশাকে ফুটে উঠলো বাংলাদেশ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো