জেমস ক্যামেরনের বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী 

বিনোদন রিপোর্ট
০৭ মে ২০২৬, ১৭:৩০আপডেট : ০৭ মে ২০২৬, ১৮:৫৯

হলিউড পরিচালক জেমস ক্যামেরন ও ডিজনির বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী কোয়োরিয়ানকা কিলচার। তার অভিযোগ— জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘অ্যাভাটার’-এর একটি চরিত্রের মুখের নকশায় তার মুখাবয়ব অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

মামলায় কিলচার দাবি করেছেন, ২০০৫ সালে তার একটি পুরনো ছবি (যখন তিনি কিশোরী ছিলেন) থেকে অনুপ্রাণিত হয়ে ‘অ্যাভাটার’-এর নাভি চরিত্র নেইতিরি-র মুখের ডিজাইন তৈরি করা হয়। তার অভিযোগ, ক্যামেরন সরাসরি সেই ছবি দেখে চরিত্রের মুখের গঠন ব্যবহার করেন এবং পরে থ্রিডি ডিজাইন ও স্কাল্পচারের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়।

অভিযোগ অনুযায়ী, তিনি বিষয়টি জানতে পারেন অনেক পরে, যখন ক্যামেরন এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে কিলচারের মুখই চরিত্রটির ডিজাইনে অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছিল।

মামলায় বলা হয়েছে, এই ব্যবহার ছিল অনুমতি, সম্মতি বা ক্ষতিপূরণ ছাড়া এবং এটি ব্যক্তিগত অধিকার ও ডিজিটাল লাইকনেস ব্যবহারের লঙ্ঘন। কিলচার ক্ষতিপূরণসহ আইনি প্রতিকার দাবি করেছেন।

উল্লেখ্য, ‘অ্যাভাটার’ সিরিজ বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করেছে এবং সিনেমাটির চরিত্র নেইতিরি জনপ্রিয় অভিনেত্রী জো সালদানা-এর পারফরম্যান্স ক্যাপচারে তৈরি।

এ ঘটনায় হলিউডে আবারও “লাইকনেস রাইটস” ও ডিজিটাল ইমেজ ব্যবহারের নৈতিকতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনলো এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
মৃত অভিনেতাকে ফিরিয়ে আনলো এআই, প্রশ্নের মুখে হলিউডের ভবিষ্যৎ
ফিফা থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর, বাংলা লোকগানের ‘জাদু’ ছড়ালো বিশ্বমঞ্চে
ফিফা থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দফতর, বাংলা লোকগানের ‘জাদু’ ছড়ালো বিশ্বমঞ্চে
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
এক জীবন্ত কিংবদন্তির গল্প নিয়ে ‘গল্প আছে এখানে...’
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!
বিজয়কে ছেড়ে যাননি তৃষা!