এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১

এআই কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুকের এক স্ট্যাটাসে কনটেন্ট ও এর অপরাধ নিয়ে কথা বলেছেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশে তা ছড়িয়ে দেওয়া কোনও বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’

মেহজাবীন বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

তার মতে, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠলো?’

মেহজাবীন বলেন, ‘আর বিষয়টা এখন শুধু নারী কিংবা পুরুষের মধ্যেও সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট আর ট্রেন্ডিংয়ের এই প্রতিযোগিতা এখন লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কিছু ছড়িয়ে দেওয়ার অংশ হতে পারে যে কেউ, আবার এর শিকারও হতে পারে যে কেউ। আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে। বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে, আলোচনা করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

/এফআর/
সম্পর্কিত
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
শিক্ষককে পেটানো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আটক
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
গ্রেফতার হয় কিশোররা, ধরাছোঁয়ার বাইরে ‘বড়ভাইয়েরা’: কীভাবে ভাঙবে চক্র?
ওপেনএআই-এ গোপন নজরদারি: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
ওপেনএআই-এ গোপন নজরদারি: গ্রেফতার প্রকৌশলী কে এই আলফোজান
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
আসছে মাইকেল জ্যাকসনের সুপার বোল পারফরম্যান্স নিয়ে প্রামাণ্যচিত্র
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
শাকিব থেকে সিয়াম, ২০২৭ সালে মুক্তি পাবে যেসব তারকার সিনেমা
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম