কেন এবং কোথায় পরীমনি-শওকাত?

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪০ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৭

শুটিংয়ের ফাঁকে পরীমনি ও শওকাতের সেলফি বুধবার থেকে ঢাকার অদূরে আশুলিয়া এলাকায় অবস্থান নিয়েছেন সময়ের আলোচিত নায়িকা পরীমনি। একা নন। সঙ্গে সার্বক্ষণিক আছেন এক সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক শওকাত।

দুদিন ধরে দু’জনার হাস্যোজ্জ্বল সেলফি ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

কিন্তু কেন? কোনও মিউজিক ভিডিও নয় তো! শওকাতের গানে পরীমনি মডেল হতেই পারেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি কাছাকাছি হলেও হবহু মিল নেই। তাদের এই জোটবদ্ধ হওয়ার কারণ শওকাতের পরিচালনায় প্রথম ছবি ‘নদীর বুকে চাঁদ’-এর শুটিং। যেখানে নায়িকা হিসেবে আছেন পরীমনি।

ছবিটির কাজ প্রথম দফায় হয়েছে ২০১৫ সালে। মাঝে টানা দেড় বছর বিরতি নিয়ে গতকাল (৮ ফেব্রুয়ারি) থেকে ফের শুরু করেছেন শুটিং। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন শওকাত।

তিনি বলেন, ‘আমরা আশুলিয়া-কুর্মিটোলা এলাকায় টানা এক সপ্তাহ শুটিং করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। আশা করছি এরমধ্যেই ছবির শেষ অংশের কাজ শেষ করতে পারবো।’

শওকাতের সুরে আইয়ুব বাচ্চুর গাওয়া শূন্য দশকের তুমুল জনপ্রিয় গান ‘নদীর বুকে চাঁদ’-এর সূত্র ধরেই এই ছবিটি নির্মাণ করছেন তিনি। এর গল্পে তারুণ্য, সাসপেন্স ও রোমান্স থাকছে। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন সাইমন।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
২৮ বছর পর  ‘আবার হঠাৎ বৃষ্টি’, নতুন কী থাকছে
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েলে নেই দীপিকা, নায়িকার চরিত্রের ভবিষ্যৎ কী
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
কুড়িগ্রামে মঞ্চস্থ হলো ‘আজ কমন্ডলের ফাঁসি’
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
২৯ লাখ নয়, নিজের ঘড়ির আসল দাম জানালেন ওমর সানী
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি