চলে গেলেন সিরাজ হায়দার

বিনোদন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১২:৩৬ আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৪:৪৪

সিরাজ হায়দার না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সিরাজ হায়দার। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানীর কল্যাণপুরে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন তার ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার।
তিনি বলেন, ‘আজ ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। সবাই বাবার জন্য দোয়া করবেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার জোহরের নামাজের পর এফডিসিতে নেওয়া হবে সিরাজ হায়দারের মরদেহ।
মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা সিরাজ হায়দার তার ৫৫ বছরের অভিনয় জীবনে ৪০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত সিনেমা নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘সুখের সংসার’। এতে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেন।
১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’,  পরীমণির ক্ষোভ
‘আমার কাজ নষ্ট করে দিলেন’, পরীমণির ক্ষোভ
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া