শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র প্রেরণ

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র প্রেরণ শুটিংয়ে অবহেলা, সময় না দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় শাকিব খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।
‘একটু প্রেম দরকার’ ছবিকে ঘিরে এই নোটিশটি অভিযুক্ত শাকিব খানকে দেওয়া ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি বরাবরে।
বাংলা ট্রিবিউনের হাতে আসা এ চিঠিতে শাপলা মিডিয়া উল্লেখ করে, ‘‘একটু প্রেম দরকার সিনেমাটিতে আপনাকে আপনার পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে আপনি মহরতে অংশ নেন। এটি মুক্তির দেওয়ার কথা ছিল একই বছরের ১৫ ডিসেম্বর। কিন্তু আপনি নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। কোনও দিন আসতেন না। আপনার এসব কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে আপনি অংশ নেননি।’’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এরমধ্যে শাকিব খান সেলিম এন্টারপ্রাইজের ‘শাহেন শাহ’, নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নির্মাণ ও মুক্তি, ‘বীর’-এর কাজ, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘আগুন’-এর কাজ করলেও ‘একটু প্রেম দরকার’-এর কাজ শেষ করছেন না।
কোনও এক মহরত অনুষ্ঠানে শাকিব খান ও প্রযোজক সেলিম খান (মোবাইল হাতে) বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে এর কর্ণধার সেলিম খান বলেন, ‘২-৩ দিন শিডিউল দিলেই ডাবিং শেষ হবে। প্রায় দুই মাস শাকিবের কাছে ডেট চাওয়ার পরেও তিনি ডেট দিচ্ছেন না। বাধ্য হয়েই এই নোটিশ আমরা দিয়েছি।’
এদিকে এ ব্যাপারে শাকিব খানের নম্বরে ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। চিঠি প্রাপ্তির বিষয়টি চলচ্চিত্রের একাধিক সংগঠন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’