ত্রিভুজ প্রেমের গল্পে প্রভা

বিনোদন রিপোর্ট
০২ আগস্ট ২০২০, ১৭:০০ আপডেট : ০৩ আগস্ট ২০২০, ০১:১৯

প্রভা ও জোভান ঈদের হাসির গল্পের ভিড়ে দেখা যাবে ‘মন’ নামের পুরোপুরি রোমান্টিক একটি নাটক। এটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু।
পরিচালনায় আছেন সকাল আহমেদ। এতে প্রধান চরিত্র লতা হিসেবে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে। তার স্বামী আরিফ ভূমিকায় জোভান আহমেদ এবং প্রেমিক আবরার চরিত্রে মিশু সাব্বির।

গল্পে দেখা যাবে, আরিফ ও লতা ইন্দোনেশিয়ায় এসেছে হানিমুনে। পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাদের। চেনা-জানা না হলেও একজন আরেকজনকে পেয়ে বেশ সুখি তারা। একদিন বিকালে লতা হোটেল থেকে বের না হওয়ায় আরিফ নিজেই একা একা সি বিচে ঘুরতে যায়। হাঁটতে হাঁটতে চোখের সামনে একটা ছেলেকে পড়ে যেতে দেখে এগিয়ে যায়। কথা শুনে বুঝতে পারে ছেলেটা বাঙালি। নাম আবরার। কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না সে। আরিফ সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। ছেলেটাকে তার হোটেলে পৌঁছে দেয়। রুমে ঢুকে তাকে বিছানায় শুইয়ে দিতে গেলে তার পকেট থেকে মোবাইল ফোনটা পড়ে যায়। আরিফ হাতে তুলে নিয়ে দেখে ফোনের ডিসপ্লেতে ছেলেটার সঙ্গে লতার ছবি।
মেয়েটি কে, জানতে চাইলে আবরার বলে তার হারানো প্রেমিকা! কথায় কথায় তাদের প্রেমের গল্প বলে ফেললো। পাঁচ বছরের প্রেম ছিল তাদের। তাকে ঠকিয়ে কিছু দিন আগে এক ব্যবসায়ী ছেলেকে বিয়ে করে লতা। গল্পটা শুনে চমকে যায় আরিফ। লতা তাকে বলেছে সে কখনও কারও সাথে প্রেম করেনি। আবরারকে কিছু না বলে আরিফ নিজের হোটেলে ফিরে আসে।
লতাকে কৌশলে তার অতীতের কথা জিজ্ঞেস করে আরিফ। যথারীতি অস্বীকার করে স্ত্রী। কিন্তু আরিফ নিজেকে বোঝাতে পারছে না। একপর্যায়ে আবরারকে লতার সামনে নিয়ে আসে সে। এরপরই বের হয়ে আসে আসল ঘটনা।

ঈদের দ্বিতীয় দিন (২ আগস্ট) রাত ৯টা মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
রাষ্ট্র শিল্পীদের ডাকে পেটেভাতে, কিন্তু তাদের নিয়ে পরিকল্পনা নেই: আসিফ
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’
মেঘ, স্মৃতি আর না-পাওয়ার বেদনায় ‘মেঘ আড়ালে’