জুটিবেঁধে শুভেচ্ছাদূত

বিনোদন রিপোর্ট
২৪ আগস্ট ২০২০, ১৪:৩৩ আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৯:০৮

সিয়াম ও ফারিয়া জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া কাজ করছেন দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’-এ। এবার এ তারকাদ্বয় জুটিবেঁধেই শুভেচ্ছাদূত হলেন মুঠোফোন নির্মাণ প্রতিষ্ঠান অপো’র।

বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম ও ফারিয়া দুজনই। গত ২৩ আগস্ট এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তারা। সে সময় সিয়াম-ফারিয়া ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইফতেখার সানি ও ঢাকা টকিজ এজেন্সির প্রধান রমিম রায়হান।

প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর এরইমধ্যে দুটি বিজ্ঞাপন ও ওভিসিতে অংশ নিয়েছেন ফারিয়া ও সিয়াম।

ফারিয়া বলেন, ‘‘এটা খুবই আনন্দের যে আমি ও সিয়াম দুজনই এই প্রতিষ্ঠানের প্রচার ও প্রসারে কাজ করবো। আশা করি, দু’পক্ষের জন্যই বিষয়টি সুখকর হবে।’’

সিয়াম আহমেদ বলেন, ‘অপো আমার পছন্দের একটি ব্র্যান্ড। এরকম একটি প্রোডাক্টের সঙ্গে থাকতে পেরে সত্যি ভালো লাগছে।’

এর আগে অপোর এফ-১৫ প্রো মডেলের শুভেচ্ছাদূত ছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এক বছর প্রতিষ্ঠানটির হয়ে কাজ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা। এবার তাদের জন্য যুক্ত হলেন সিয়াম ও ফারিয়া।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
‘রামায়ণ’ নিয়ে সিনেমায় ‘কাওয়ালি’: বিতর্কে এ আর রহমান
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘ভায়োলেন্স‘ সিনেমার বিপক্ষে রাধিকা, নতুন সিদ্ধান্ত নায়িকার
‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর
‘নিজের ক্ষতি হলেও আলাদা হতাম না’, ইমরানকে নিয়ে বিস্ফোরক সাবেক স্ত্রীর