আবারও নতুনদের নিয়ে হৃদয় খান

বিনোদন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২

হৃদয় খান ও ফারহানা ঐশী সংগীত জীবনের শুরু থেকেই তরুণদের নিয়ে কাজ করেছেন সংগীতশিল্পী হৃদয় খান।
ধারাবাহিকভাবে এসেছে ‘হৃদয় মিক্স’ নামের অ্যালবাম। এবার অ্যালবাম নয়, একক গানের জন্য নতুনদের নিয়ে কাজ করছেন তিনি।
সম্প্রতি তরুণ শিল্পী ফারহানা ঐশীর জন্য তৈরি করেছেন নতুন গান। নাম ‘বদলে গেছি’।
শুধু গান নয়, এটি ভিডিও আকারে প্রকাশ করবেন হৃদয়। তার এইচকে প্রডাকশনের ইউটিউব চ্যানেলের জন্য এখন চলছে এর নির্মাণ কাজ।
হৃদয় খান বললেন, ‘তরুণদের প্রতিভা তুলে ধরার জন্য যেমন একটি প্ল্যাটফর্ম প্রয়োজন, তেমনি প্রয়োজন ভালো কাজের সুযোগ। আমি অনেকদিন ধরেই নতুনদের নিয়ে কাজ করছি। যাদের অনেকে এখন দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ। তাদের মতো আরও কিছু শিল্পীকে শ্রোতাদের কাছে পরিচয় করিয়ে দিতে চাই। এ জন্য এবার প্রাধান্য দিচ্ছি সিঙ্গেল ও ইউটিউব চ্যানেল। এতে নতুন শিল্পী যেমন তৈরি হবে, তেমন অনেকে প্রেরণা পাবেন নিজ প্রতিভা তুলে ধরার।’
জানা যায়, নতুন গানটির কথা লিখেছেন আরিফ মোতাহার ও সুর-সংগীতায়োজন করেছেন হৃদয় খান নিজে। নতুন গায়িকা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘ফারহানা ঐশী সম্ভাবনাময় একজন শিল্পী। তার চেষ্টা আছে ভালো কিছু করে দেখানোর। এ কারণেই আমি আগ্রহী হয়েছি।  আমার বিশ্বাস, তার গাওয়া গানটি অনেকের ভালো লাগবে।’
নতুন গানের আয়োজন ছাড়াও হৃদয় বেশ কিছুদিন ধরে ব্যস্ত পরিচালনার সঙ্গে। সম্প্রতি ‘অচেনা’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিও নির্মাণ করেছেন তিনি। একইসঙ্গে এ ছবির সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। এখন ব্যস্ত আছেন ‘বদলে গেছি’ গানের ভিডিও নিয়ে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা