হাসপাতালে ভর্তি আনিসুর রহমান মিলন

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২০, ১০:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১০:৫৭

আনিসুর রহমান মিলন

শ্বাসকষ্ট নিয়ে গতকাল (৮ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতলে ভর্তি হয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে চিকিৎসকের ধারণা, অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা হয়েছে।

ভর্তির বিষয়টি নিশ্চিত করেছন এ অভিনেতা নিজেই। মিলন বলেন, ‌‘গতকাল রাত থেকে সাফোকেশন হচ্ছিল। এটা আস্তে আস্তে বাড়তে থাকে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না। পরে স্কয়ার হাসপাতলের জরুরি বিভাগে যাই। সেখানকার চিকিৎসকরা জানান, মনে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সিসিইউতে থাকতে হবে। কিন্তু সেখানে সিট না থাকায় এরপর দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, দুপুরের মধ্যে রিপোর্ট হাতে পাব।’

টিভি নাটকের জনপ্রিয় এ অভিনেতা আরও জানান, তার পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন। চিকিৎসকরাও তাকে নিয়মিত পর্যবেক্ষণ করছে। 
আনিসুর রহমান মিলনের অভিনয় জীবন শুরু হয় মঞ্চনাটকের মাধ্যমে। তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান। এছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
তটিনী-পার্থর ‘অমর প্রেম’, শুভেচ্ছা জানালেন তৌসিফ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
বিনা পারিশ্রমিকে কাজ, তবু সম্মান পাননি শেহনাজ
অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি
অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুক্তি