আসছে ফজলুর রহমান বাবুর নতুন গান

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ২২:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ২২:১৯

রেকর্ডিংয়ে ফজলুর রহমান বাবু তিনি এখনও পেশাদার অভিনেতা। গায়ক হিসেবেও অসাধারণ। তবে সেটিকে খুব বেশি সময় দিচ্ছেন না। রেখেছেন শখের তালিকায়। মাঝে মধ্যে গান গেয়ে মুগ্ধতা ছড়ান।
সেই ধারাবাহিকতায় এবার তিনি কণ্ঠে নিলেন মিল্টন খন্দকারের সংগীতায়োজনে একটি গান। এটি লিখেছেন ও সুর করেছেন নির্মাতা শিমুল সরকার।
সদ্য রেকর্ড হওয়া এই গানটির কথাগুলো এমন- চান্দে বসত কইরো কইন্যা/ চান্দে বাড়ি ঘর/ তোমার সনে আমার পিরিত/ ইহ জনম পর...।
ফজলুর রহমান বাবু বলেন, ‘শ্রোতারা আগের মতোই এই গানটি পছন্দ করবেন বলে বিশ্বাস করি।’
গানটি তৈরি হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম সৌখিন এন্টারটেইনমেন্ট-এর জন্য। শিগগিরই গানটির ভিডিও উন্মুক্ত হবে এই নামের ইউটিউব চ্যানেলে। শোনা যাবে বিভিন্ন অডিও অ্যাপেও।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট
শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকার কনসার্ট
সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি, ঘোষণা বিজয়ের
সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি, ঘোষণা বিজয়ের
স্থগিত কনসার্টের টিকিটই বৈধ, ফিরছেন আতিফ আসলাম
স্থগিত কনসার্টের টিকিটই বৈধ, ফিরছেন আতিফ আসলাম
সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন জলি ও কামাল বায়েজিদ
সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা পাচ্ছেন জলি ও কামাল বায়েজিদ
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’
মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’