একসঙ্গে দেখা যাবে রাহমান এবং বিটিএসের জে-হোপকে?

বিনোদন ডেস্ক
৩০ জুন ২০২৫, ১৩:০৮আপডেট : ৩০ জুন ২০২৫, ১৪:৩৪

পৃথিবীর অন্যতম জমকালো আয়োজন প্যারিস ফ্যাশন উইক। এবারের আয়োজনে লুই ভুঁতোর শোতে নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমান। সেখানে তিনি তার পাঞ্জাবি গান ‘ইয়ারা’-এর প্রিমিয়ার করেন । মার্কিন সংগীত প্রযোজক ফারেল উইলিয়ামস ও রাহমান যৌথভাবে গানটি তৈরি করেছেন।

গানটিতে রয়েছে ভারতীয় ধ্রুপদি সুর, বাজনার সঙ্গে ফারেলের সিগনেচার ওয়েস্টার্ন গ্রুপ, সব মিলিয়ে তৈরি করেছে এক ইউনিক ফিউশন এ আর রাহমান রাহমান এই গানটি নিয়ে বলেছেন,  এটি তার ‘সাংস্কৃতিক সেতুবন্ধের নতুন প্রয়াস’। তবে এই গানটি নিয়ে বেশি আলোচনা এখন অন্য কারণে।

বিটিএস তারকা জে-হোপ গানটি শোনার সময় সামনের সারিতে বসে মাথা দুলিয়ে দুলিয়ে উপভোগ করেন। সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি রাহমান নিজেই তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে সেটি। ভিডিওটি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে। তারা আশা করছেন, দুজনকে একসঙ্গে দেখতে পারবেন তারা।

জে-জেড, বিয়ন্সে, ফিউচার, স্পাইক লির মতো অনেক তারকাই উপস্থিত ছিলেন প্যারিস ফ্যাশন উইকের এই আয়াজনে। তবে জে-হোপের দিকের ভক্তদের চোখ ছিল সবার। তাই রাহমান যখন ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন, তখন থেকেই বিটিএস ফ্যানরা মন্তব্য করতে থাকেন, ‘হোবি (জে–হোপ) এবং রাহমান কবে আসবেন?’

View this post on Instagram
 
A post shared by ARR (@arrahman)

একজন সেই ভিডিওতে মন্তব্যও করেছেন, “জে-হোপ যদি ‘উর্বশী’ বা ‘মুক্কাবেলা’ গানের তালে  নাচেন, তাহলে দুনিয়া থেমে যাবে!” 

আরেক ভক্ত লিখেছেন, ‘যদি বিটিএস অন্য কারও সঙ্গে কাজ করে, যেটা যেন রাহমানই হন। তিনি জিনিয়াস।’

তবে দুজনকে একসঙ্গে বিশ্বসংগীতের মঞ্চে একসঙ্গে দেখা যাবে কিনা তা সময় ব্লে দেবে। কারণ তাদের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জে-হোপ বলা প্রয়োজন, জে-হোপ সংগীত দুনিয়ার এক আলোচিত নাম। বিশেষকরে বিটিএস ভক্তরা তার গানে রীতিমতো মুগ্ধ। সম্প্রতি তিনি মার্কিন গায়ক মিগুয়েলের সঙ্গে ‘সুইট ড্রিমস’ গানটি প্রকাশ করেছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
‘সাম্প্রদায়িক’ মন্তব্য করে তোপের মুখে রাহমান
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
বলিউডে অনুপস্থিত রাহমান: ‘হয়তো এটা সাম্প্রদায়িক বিষয়’
হাসপাতালে এ আর রহমান
হাসপাতালে এ আর রহমান
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন