আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৮:০৬আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:০৬

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম এখন ঢাকায়। বুধবার (২২ জুলাই) দিবাগত ঢাকায় পৌঁছান তিনি। আগামীকাল (২৪ জুলাই) শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ক্রিকেটার্স একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘আতিফ আসলাম লাইভ ইন ঢাকা’।

বৃহস্পতিবার (২৩ ‍জুলাই) বিকাল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ‘ক্রাউন প্লাজা’ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্ট ও নানা বিষয়ে কথা বলেন আতিফ আসলাম।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে এটি তার অষ্টম সফর। আতিফ আসলাম বলেন, ‘আমি বাংলাদেশে আসার অপেক্ষায় থাকি। কারণ এখানের শ্রোতারা দারুণ উদ্যমী এবং সংবেদনশীল। এখানে অনেক মানুষ আমার গান শোনেন। তাই আমি সত্যিই, আপনাদের সবাইকে ভালোবাসি।’

আগামীকালের কনসার্টের প্রস্তুতি প্রসঙ্গে তার ভাষ্য, ‘আমি প্রার্থনা করি, কাল যেন কোনও বৃষ্টি না হয়। আমি আশা করছি, আমাদের গতবারের পারফরম্যান্সের চেয়ে এবার কিছুটা আলাদা হবে। দর্শক গতবার যা পেয়েছে তা থেকে এবার নতুন কিছু পেতে পারে।’ এ তারকা বাংলাদেশের খাবারেরও বেশ প্রশংসা করেন। বিশেষ করে খিচুড়ি ও বিরিয়ানি তার খুব পছন্দের বলে জানান। 

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের যেখানেই যাই না কেন, বাংলাদেশি খাবারের প্রশংসা করি। বেশিরভাগ মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে, তারা চাইনিজ পছন্দ করে, তারা থাই পছন্দ করে। আমি বলি, না, তুমি একবার বাংলাদেশে যাও। ওখানের খাবার খাও, তারপর আমাকে বলো।’

কনসার্টের বাইরে আতিফ আসলাম তার নতুন গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন। ৩১ জুলাই নতুন গান প্রকাশ করবেন বলে জানান তিনি।

/এনআই/ইউএস/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক