চলে যাওয়ার ২ বছর: মৃত্যুর আগে ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২৬, ১৬:০৪আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬:০৪

শুক্রবার (২৪ জুলাই) ব্যান্ড তারকা শাফিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। হৃদ্‌রোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে মারা যান তিনি। 

কনসার্টে অংশ নিতে ২০২৪ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। একটি কনসার্টে পারফর্মও করেন তিনি। ২০ জুলাই ভার্জিনিয়ায় আরেকটি কনসার্টে মঞ্চে ওঠার কথা ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ তারকা। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন রাখা হয় লাইফ সাপোর্টে।

তবে মৃত্যুর আগে হাসপাতাল থেকে একটি ভিডিও ভার্তা দেন জনপ্রিয় এ সংগীতশিল্পী।

সেখানে তিনি বলেছিলেন, ‘‘আজকে কনসার্টে আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল। তবে শারীরিক কিছু লক্ষণের জন্য আমি একটু মেডিক্যাল চেকআপ করতে আসি। মেডিক্যাল চেকআপ করতে এসে হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সময় লাগছে। তাই হাসপাতালে ভর্তি হয়ে চেকআপ করতে হচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছি।’’

তিনি আরও বলেন, ‘‘আপনাদের সাথে হয়তো আজকে আর দেখা হচ্ছে না। দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে, একই সঙ্গে  আয়োজকদের কাছেও। আগামীতে নিশ্চয় আপনাদের সাথে দেখা হবে। আমি আশা করবো আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।’

শাফিন আহমেদের  জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। ‘মাইলস’ব্যান্ডের মাধ্যমে তিনি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পান। শাফিন ছিলেন মাইলসের প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট। তার কণ্ঠে শ্রোতাপ্রিয় কিছু গান হলো- ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদীর জলে’, ‘আজ জন্মদিন তোমার’ও ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’।

/এনআই/
সম্পর্কিত
হামে মৃত্যু থামছেই না, উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
হামে মৃত্যু থামছেই না, উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
ভাটারায় গ্যাস বিস্ফোরণ, ২ জনের মৃত্যু
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
২৩ দিনে ছাড়িয়েছে ছয় মাসের ডেঙ্গু রেকর্ড, কী করছে সিটি করপোরেশন
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
থালাপতি বিজয়ের শেষ ছবি: প্রথম দিনে কত আয় করলো?
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানোই ভালো: আয়েশা খান
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি
মুক্তির এক সপ্তাহ আগেই ভারতে ‘স্পাইডার-ম্যান’র ২ লাখ টিকিট বিক্রি
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান
আন্দোলনে সমর্থনের পর অবস্থান বদল? শিক্ষার্থীদের ফিরে যেতে বললেন সালমান খান