এই মৃত্যুই কী ‘নীল মৃত্যু’, শাফিন আহমেদকে প্রিন্স মাহমুদের স্মরণ

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২৬, ১৫:২১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:২৫

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শাফিনের প্রয়াণ দিবসে (২৪ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।

প্রয়াত শাফিন আহমেদের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘নাই নাই নাই, নাই তুমি নাই, কী করে সব ভুলে যাই' —এই গান যে একবার শুনেছে কী করে ভুলবে সে? এই আবেগ এই নস্টালজিয়া! অসংখ্য গানের স্মৃতি আমাদের, কী করে ভুলে যাই?

‘মাইলস’ তারকার চলে যাওয়া প্রসঙ্গে প্রিন্স লেখেন, প্রিয় শাফিন ভাই, এ কেমন চলে যাওয়া ছিল? এমন যাওয়া ই চেয়েছিলে বুঝি? এই যাওয়াকেই কী 'নীল' রঙে দেখি? এই মৃত্যুই কী 'নীল মৃত্যু'? জীবনের সব ক্লান্তি, ক্ষয় থেকে চিরতরে মুক্তি পাওয়া! বিষাদময় হলেও একেই কী নির্মল বলতে হবে? নির্মলেই পৌঁছেছ খুব সহজে, তাহলে।

সবশেষ, শাফিনের আত্মার শান্তি কামনা করে তিনি লেখেন, চলে যাওয়ার এই দিনে আত্মার শান্তি কামনা করছি, ভালো থাকবে ভাই।

শুক্রবার (২৪ জুলাই) ব্যান্ড তারকা শাফিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। হৃদ্‌রোগ আক্রান্ত হয়ে ২০২৪ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে মারা যান তিনি। 

কনসার্টে অংশ নিতে ২০২৪ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাফিন। একটি কনসার্টে পারফর্মও করেন তিনি। ২০ জুলাই ভার্জিনিয়ায় আরেকটি কনসার্টে মঞ্চে ওঠার কথা ছিল তার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ তারকা। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। ‘মাইলস’ব্যান্ডের মাধ্যমে তিনি দেশ-বিদেশে দারুণ জনপ্রিয়তা পান। শাফিন ছিলেন মাইলসের প্রধান ভোকাল ও বেজ গিটারিস্ট। তার কণ্ঠে শ্রোতাপ্রিয় কিছু গান হলো- ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদীর জলে’, ‘আজ জন্মদিন তোমার’ও ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’।

/এনআই/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
বিনোদন বিভাগের সর্বশেষ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
শিক্ষাপ্রতিষ্ঠানে, সমাজে বাধ্যতামূলক ‘প্যারেন্টিং সেমিনার’ হওয়া দরকার: প্রিন্স মাহমুদ
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
ফিরছেন ‘সিআইডি’র জনপ্রিয় ত্রয়ী, নতুন সিরিজ ‘পাপানাশম’-এ বড় চমক
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি