প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর গান মানেই দর্শকের উম্মাদনা। মৃত্যুর সময় এ তারকা অনেকগুলো অপ্রকাশিত গান রেখে গেছেন। রবিবার (১৮ অক্টোবর) তার মৃত্যুবার্ষিকীতে জানা গেল অপ্রকাশিত গানের সংখ্যা কত।
এদিন সন্ধ্যায় ঢাকার মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি পয়েন্টে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
তিনি বলেন, আইয়ুব বাচ্চু ভাইয়ের দুইশোটা গান এখনো কেউ শোনেনি। এবি ফাউন্ডেশনের হাতে প্রায় দুইশো গান আছে। ধাপে ধাপে এ গানগুলোর প্রকাশ করা হবে।’
২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ থেমে যায় এবির জীবনের পথচলা। এর মধ্যে পেরিয়ে গেছে আট বছর। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম আইয়ুব বাচ্চুর।
ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তা অসামান্য। ‘রক্ত গোলাপ’, ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘প্রেম তুমি কি!’, ‘পথের গান’, ‘জীবন’সহ ১৬টি একক অ্যালবাম করেছিলেন তিনি। গেয়েছেন সিনেমায়ও। প্রায় এক ডজন সিনেমায় প্লেব্যাক করেছেন বাচ্চু।
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ