শিল্পকলা একাডেমিতে ‘আনন্দ উৎসব’

বিনোদন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৩:৪৩আপডেট : ০৫ জুন ২০২৫, ১৩:৪৩

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, ঈদুল আজহা উপলক্ষ্যে, একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দ উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৬ জুন (শক্রবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

পরিবেশনার শুরুতেই কাওয়ালি সংগীত পরিবেশন করবেন সমীর কাওয়াল ও সহশিল্পীবৃন্দ। এরপর থাকছে কন্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণার একক পরিবেশনা।

এছাড়া, ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’-এই গানগুলো পরিবেশন করবেন এঞ্জেল নূর।

এরপর মিঠুন চক্র ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ পরিবেশন করবেন।

একদম শেষে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল ‘আভাস’। এছাড়াও থাকবে মেহেদী কর্ণার যেখানে কেউ চাইলে হাতে মেহেদী লাগাতে পারবেন।

বলা প্রয়োজন, অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

/সিবি/
সম্পর্কিত
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
প্রেম, রহস্য, বিপদ আর বন্ধুত্বের গল্পে নাগরিকে নতুন চার ধারাবাহিক
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?
ভারতীয় সিনেমা থেকে মুখ ফিরিয়েছে তরুণ প্রজন্ম?