মে দিবসে আরণ্যক নাট্যদলের দিনব্যাপী আয়োজন

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৯:৩০আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৩০

আসন্ন মহান মে দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল আরণ্যক। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণীসংগ্রামের সুতীক্ষ্ম হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে এবারের আয়োজনকে সাজানো হয়েছে দুটি পৃথক পর্বে। 

দিনের প্রথম ভাগ শুরু হবে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এই পর্বে মে দিবসের গান, আবৃত্তি এবং ভাবনগর সাধুসঙ্গের বাউল গানের পাশাপাশি থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। এছাড়াও এই পর্বে মান্নান হীরা রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হবে।

উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সেখানে মে দিবসের গানের পর আরণ্যক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘রাঢ়াঙ’ মঞ্চস্থ হবে। মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত এই নাটকটি দর্শকরা দর্শনীর বিনিময়ে উপভোগ করতে পারবেন। 

এবারের মে দিবস উপলক্ষে নিজের প্রত্যাশা বাংলাট্রিবিউনকে জানিয়েছেন মামুনুর রশিদ।  

“মে দিবসের প্রত্যাশা কেউ পূরণ করেনি। এবারের প্রত্যাশা শ্রমিক সংগঠনগুলো সারাদেশে জেগে উঠুক। যেভাবে আমরা দেখেছি ষাটের দশকে শ্রমিকদের সংগঠনগুলো শক্তিশালি ছিল এখন তো আর তেমন নেই। রাজনৈতিক দলগুলো এদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। শ্রমিক সংগঠনগুলো তাদের আগে শক্তি নিয়ে ফিরুক। সকলে শ্রমিকের স্বার্থ দেখুক। পহেলা বৈশাখে যেমন মানুষের ঢল নামে তেমনি মধ্যবিত্তকেও আহ্বান জানাবো শ্রমিকদের পক্ষে পহেলা মে তে সকলেই নামুক।”  

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম এবং সাংস্কৃতিক চেতনার মেলবন্ধনে সাজানো দিনব্যাপী কর্মসূচিতে সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছে আরণ্যক নাট্যদল।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
ক্যানসারের কথা কেন গোপন রেখেছিলেন ডলি পার্টন, জানালেন ভাগনি
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
দ্বিতীয়বার আইএমএফএ মনোনয়ন পেলেন সাইফ সারোয়ার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার
 প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে কলকাতা হাইকোর্টে স্বস্তি শ্রীলেখার