সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?  

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২৫, ১৫:৪৫ আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৮:০২

বিগত দুই-তিন বছর ধরেই দর্শকদের কৌতুহল, কবে দেখা যাবে সিনেপর্দায় সৌরভ গাঙ্গুলীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবনের গল্প। উৎকণ্ঠার যেন অন্ত নেই। তবে এরইমধ্যে ঘোষণা এসেছে, ‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু এরপর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয় কৌতুহল, আলোচনা।

এর আগে সৌরভকন্যা সানা অবশ্য তৃপ্তি দিমরিকে ‘পর্দার মা’ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট!

সম্প্রতি কলকাতায় এসেছিলেন এই সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি টলিউডের একটি সিনেমার সেটে হাজির হন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ।

টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে এসেছে।

ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর সেদিকেই সবার।

বলা প্রয়োজন, সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানার ছাপ। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে টলিপাড়ায় পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকে মিমি এবং ইশা, দু’জনেই বেশ দক্ষ অভিনেত্রী। তাই, মহারাজের বায়োপিকে যদি তাদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে ব্যাপারটা কেমন হবে তা নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করতেই হবে।

উল্লেখ্য, সিনেমাটি নির্মাণ করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

সূত্র: সংবাদ প্রতিদিন 

/সিবি/
সম্পর্কিত
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
মিমির বিয়ের দিনক্ষণ ফাঁস, পাত্র কে
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
‘তুফান’ সম্মেলন: মধ্যমণি মিমি, এঁকে দিলেন হার্ট চিহ্ন
মিমির ঈদে ভাগ বসালেন কৌশানী!
মিমির ঈদে ভাগ বসালেন কৌশানী!
বিনোদন বিভাগের সর্বশেষ
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
টাইগার শ্রফকে গুলি, উদ্বিগ্ন বলিউড: তারকারা কে কী বললেন
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির