শুটিংয়ে আহত সুনেরাহ

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ১২:১৭আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:১৭

শুটিং চলাকালীন আহত হয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। খবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।  

২৩ জুলাই সুনেরাহ নিজের ফেসবুক ওয়ালে ঘটনাটি শেয়ার করে লিখেছেন, ‘আজ একটি শুটিং চলাকালীন, পালানোর দৃশ্যে আমি হালকা স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং আমার হাঁটুতে আঘাত লাগে। আশা করি এটি খুব গুরুতর নয়। আমাকে আপনার প্রার্থনায় রাখুন যাতে আমি এই ব্যস্ত সময়ে ঠিকভাবে কাজ করতে পারি এবং আমার দায়িত্ব পালন করতে পারি। আমি চাই না যে, আমার কারণে কারও কাজের ক্ষতি হোক। আশা করি, আপাতত ব্যথানাশক ওষুধ আমাকে সুস্থ করে তুলবে।’ সুনেরাহ বিনতে কামাল সুনেরাহ গণমাধ্যমকে এ বিষয়ে আরও বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম। ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই। দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে যায়। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন অনেক রক্ত বের হচ্ছিল তবে খুব একটা ব্যথা করেনি। কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে।’

উল্লেখ্য, সুনেরাহ অভিনীত ‘উৎসব’ সিনেমাটি গত ঈদুল আজহায় মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। সেখানে সিনেমার অন্যান্য অভিনেতাদের সঙ্গে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়।

/সিবি/
সম্পর্কিত
নেপালের দুর্গম এলাকায় কী করছেন সুনেরাহ!
নেপালের দুর্গম এলাকায় কী করছেন সুনেরাহ!
‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কেন দর্শকদের এত ভালো লাগা
‘এটা আমাদেরই গল্প’ নিয়ে কেন দর্শকদের এত ভালো লাগা
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
৭৮৬ নম্বর কয়েদি নিশো!
৭৮৬ নম্বর কয়েদি নিশো!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ