ওটিটিতে ‘এশা মার্ডার’

বিনোদন রিপোর্ট
২৯ জুলাই ২০২৫, ১৪:৫৬আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭:৪৮

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’ দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। বিষেষকরে এই সিনেমায় আজমেরী হক বাঁধনের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন সিনেমাবোদ্ধারা।

প্রেক্ষাগৃহে গিয়ে যারা সিনেমাটি দেখতে পারেননি তাদের জন্য সুখবর। কারণ ৩১ জুলাই এটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।

প্রাথামিকভাবে ঠিক হয়েছিল, সিনেমাটি ২৪ জুলাই ওটিটিতে আসবে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় এটি পিছিয়ে দেওয়া হয়।

সানী সানোয়ার নির্মিত সিনেমাটি এবার প্রেক্ষাগৃহ থেকে পৌঁছে যাবে দেশের ঘরে ঘরে।

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার গল্পে দেখা যায়, পর পর তিন জন নারী খুন, প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই বা কে? উত্তরগুলো খুঁজতে মিশনে নামেন পুলিশ কর্মকর্তা লিনা।

এই লিনা চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। ক্যারিয়ারে প্রথমবার পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

এর আগে সিনেমাটি নিয়ে বাঁধন বলেছিলেন, ‘আমি সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র করতে পছন্দ করি। আর এটি এমন এক চরিত্র যেটা যে কোনও অভিনেত্রী করতে চাইবে। কোনও মেয়ে চরিত্র প্রোটাগনিস্ট, এমনটা আমাদের দেশে হয় না বললেই চলে। সাধারণ দর্শক তো বটেই, আমি দেশের সব পুলিশকে এই সিনেমাটি দেখার অনুরোধ করছি।’

উল্লেখ্য, ‘এশা মার্ডার: কর্মফল’সিনেমায় আজমেরী হক বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাংলাদেশি ‌‘মাস্টার’-এর রটারডাম জয়!
বাঁধনকে নিয়ে আবার শুরু...
বাঁধনকে নিয়ে আবার শুরু...
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
বাঁধনের ‘ড্রেসকোড’ ও ‘স্বর্গ’ ভাবনা
আরও দৃশ্যমান হচ্ছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’
আরও দৃশ্যমান হচ্ছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প