রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী

বিনোদন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩০ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩০

ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরলেন তিনি। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন এ গ্ল্যামারকন্যা।

এদিকে এই অভিনেত্রীকে একক নাটকে বরাবরই রোমান্টিক চরিত্রে দেখা যায়। এর মধ্যে এক সাক্ষাৎকারে তটিনী জানালেন এর বাইরেও বিভিন্ন চরিত্রে কাজ করতে চান।

তটিনীর ভাষ্য, ‘আমাকে সাধারণত রোমান্টিক গল্পেই বেশি দেখা যায়। কারণ এ ধরনের কাজই বেশি হয়। কিন্তু সব সময়ই আমার একটু আলাদা কিছু করার চেষ্টা থাকে। যেমন, এখনও ডিমেনশিয়া কিংবা শর্ট টার্ম মেমোরি লসের রোগীর চরিত্রে অভিনয় করিনি। সিঙ্গেল মাদার কিংবা অন্তঃসত্ত্বা নারীর চরিত্রও এখনো পর্দায় সেভাবে তুলে ধরিনি।’

তিনি আরও বলেন, ‘থ্রিলারধর্মী কাজও খুব কম করেছি। এ ধরনের চরিত্রে কাজ করা অনেক কঠিন। শুধু অভিনয় জানলেই হয় না, ভালো গল্প এবং শক্তিশালী স্ক্রিপ্ট দরকার। কারণ যে চরিত্রটি পর্দায় উপস্থাপন করবো, সেটি যদি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য না হয়, তাহলে পুরো বিষয়টাই নষ্ট হয়ে যাবে। যখন মনে হবে গল্প ও চরিত্র—দুটোই একদম ঠিক আছে, তখন অবশ্যই সেই ঝুঁকি নেবো।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
রোমান্টিকের বাইরে চরিত্র খুঁজছেন তটিনী
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
বিদ্যার পর এবার কে, আসছে ‘ডার্টি পিকচার ২’
বিদ্যার পর এবার কে, আসছে ‘ডার্টি পিকচার ২’
মিমির সাফ কথা, ‘প্রাক্তন’কে ঘিরে বিতর্কে জড়াতে চান না তিনি
মিমির সাফ কথা, ‘প্রাক্তন’কে ঘিরে বিতর্কে জড়াতে চান না তিনি