নতুন অভিযোগে বিচার শুরু

ঘুষ দিয়ে সেই রুবির মুখ বন্ধ করেছিলেন বার্লুসকোনি!

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০১৬, ১৫:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ১৫:৩৫
image

সিলভিও বার্লুসকোনি নর্তকীদের ঘুষ দিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে নতুন করে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। যৌন হয়রানির অভিযোগ থেকে ২০১৪ সালে মুক্তি পেলেও এবার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দেশটির সাতটি শহরের আদালতে একযোগে বিচার চলবে। মিলানের এক বিচারপতি এ সংক্রান্ত একটি রুল জারি করেছেন। রুলে জানানো হয়েছে, বার্লুসকোনির উদ্যোগে আয়োজিত বিভিন্ন নৈশভোজের পার্টিতে জড়িত আরও ৩০ ব্যক্তিকে বিচারের আওতায় নেওয়া হবে। ৭ টি আদালতে এই বিচার প্রক্রিয়া চলবে।
করিমা এল-মাহরউগ নামের একজন নর্তকীর (রুবি নামে পরিচিত) সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্ক প্রতিষ্ঠার অভিযোগ থেকে ২০১৫ সালে নিস্কৃতি পান বার্লুসকোনি। সে সময় অপ্রাপ্ত বয়স্কা রুবি আদালতকে বলেন, বার্লুসকোনির সঙ্গে তার কোনও যৌন সম্পর্ক হয়নি। তিনি বন্ধুদের কাছে এ নিয়ে মিথ্যে বলেছিলেন।
তবে এবার তদন্তের ভিত্তিতে প্রসিকিউটররা অভিযোগ তুলেছেন, ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী তার ব্যাপারে আদালতে মুখ বন্ধ রাখার জন্য ড্যান্সার ও সোসাইটি গার্লদের প্রায় দশ মিলিয়ন ইউরো ঘুষ দিয়েছিলেন। প্রসিকিউটররা বলছেন, এরমধ্যে রুবিকে ৭ মিলিয়ন এবং অন্যদের ৩ মিলিয়ন ঘুষ দিয়েছিলেন বার্লুসকোনি।  তাদের বয়ান কিনে নিতে ওই ড্যান্সারদেরকে সাবেক এ প্রধানমন্ত্রী নগদ অর্থ ও উপহার সামগ্রী দেন।
বার্লুসকোনি ও রুবি
এই প্রেক্ষাপটে নতুন অভিযোগে বলা হয়েছে, ঘুষের মাধ্যমে বার্লুসকোনি বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন।

প্রাথমিক শুনানি শেষে অ্যানা লরা এ বিচারপ্রক্রিয়াকে সাতটি আদালতের মধ্যে ভাগ করে দেন। তবে অভিযোগের বেশিরভাগটাই নিস্পত্তি হবে মিলানের আদালতে। আর মোনজা, পেসকারা, রোম সিয়েনা, ট্রেভিসো এবং তুরিনের আদালত একক মামলাগুলো দেখবে।

মিলান আদালতের রুলে বলা হয়, প্রথম যেসব জায়গায় দুর্নীতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে সেসব শহরের আদালতেই এ নিয়ে বিচার হবে।

সিলভিওর বিরুদ্ধে দুর্নীতির মামলা এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে কর জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে সে সময় তাকে জেলে না পাঠিয়ে বৃদ্ধদের সহায়তার কাজে নিয়োজিত করা হয়। এক সিনেটরকে ঘুষ প্রদানের অভিযোগে গত বছরের জুলাইতে নেপলস কোর্ট সিলভিওকে তিন বছরের কারাদণ্ড দেন। তবে আক্ষরিকভাবে সে সাজাও খাটতে হয়নি তাকে। সূত্র: দ্য গার্ডিয়ান, আইবি টাইমস

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম