মেক্সিকোতে বন্দুকধারীর হামলায় একই পরিবারের ১১ জন নিহত

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ১৪:৪৪আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৪৪
image

নিহতদের সবাই একই পরিবারের মেক্সিকোর একটি দুর্গম পার্বত্য গ্রামে বন্দুকধারীদের হামলায় দুই শিশুসহ একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার ওয়াক্সাকার কাছে মধ্যাঞ্চলীয় পুয়েবলা রাজ্যের এল মিরাডোর গ্রামে এ হামলা হয়। ওই ঘটনায় আরও দুই শিশুও গুরুতর আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুয়েবলা রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা পায়ে হেঁটে পরিবারটির অবস্থানস্থলে পৌঁছান। এরপর ওই পরিবারটির ওপর বেশ কয়েকবার গুলি চালিয়ে তারা আবার পায়ে হেঁটেই চলে যান।’
তবে হামলার সময় পরিবারটির সদস্যরা কে কোথায় অবস্থান করছিলেন তা বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি।
নাম উল্লেখ না করে রাজ্য সরকারের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন একটি বাড়ির ভেতরেই হামলাটি হয়েছে। তবে কোনও স্থানীয় মাধ্যমের খবরে বলা হচ্ছে, বেশ কয়েকটি বাড়িতে মৃতদেহগুলোর সন্ধান মিলেছে।
এদিকে প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে ওই ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী আছেন। তাদেরকে পুলিশি সুরক্ষায় রাখা হয়েছে। ঘটনাস্থলে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি সংগঠিত অপরাধ নাকি পারিবারিক বিবাদের জের থেকে হয়েছে তা নিরূপণ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের