জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৬, ১৭:৩৯আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৪৯

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশকে সর্বসম্মতভাবে এ পদের জন্য নির্বাচিত করা হয়। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশের প্রার্থিতার প্রস্তাব করা হয়েছিল। ৭১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ফিজি।

বিভিন্ন আঞ্চলিক গ্রুপ থেকে বাংলাদেশসহ মোট ১৫টি দেশ সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। নিয়ম অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশও অধিবেশনে সহ-সভাপতি হিসেবে থাকবে।

জাতিসংঘের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি বাংলাদেশ

সভাপতি হিসাবে ফিজির স্থায়ী প্রতিনিধি পিটার টমসন নির্বাচিত হয়েছেন। পিটার টমসন ইউএনজিএ’র বর্তমান সভাপতি ডেনমার্কের মোজেনস লিককিটপ্টের স্থলাভিষিক্ত হচ্ছেন। গোপন ব্যালটের ভোটে সাইপ্রাসের আন্দ্রেয়া ডি. মাভরোআান্নিসকে হারিয়ে পিটার টমসন সভাপতি নির্বাচিত হন ।

৭১তম অধিবেশনের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বিএসএস।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি