প্রথমবারের মতো বৃহস্পতি গ্রহ থেকে 'জুনো'র পাঠানো ছবি প্রকাশ

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ১৬:৪২আপডেট : ১৩ জুলাই ২০১৬, ১৬:৪২
image

জুনো মহাকাশযানের পাঠানো ছবি বৃহস্পতি গ্রহ থেকে মহাকাশ যান জুনোর পাঠানো ছবি প্রথমবারের মতো প্রকাশ করলো মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ওই ছবিতে গ্রহরাজের তিনটি চাঁদের পাশাপাশি সূর্যালোকের একাংশ ধরা পড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রবিবার জুনো যখন বৃহস্পতি গ্রহ থেকে ৪.৩ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল, তখনই ছবিটি তোলা হয়েছে।
জুনো মহাকাশ যানটি এখন বৃহস্পতি থেকে খানিক দূরে অবস্থান করছে। আগামী আগস্টে আবারও মহাকাশ যানটি বৃহস্পতির আরও কাছে যেতে পারবে। আর তখন জুনো ক্যামের সাহায্যে আরও ভালো ভালো ছবি তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, টানা পাঁচবছর মহাকাশের বিস্তর পথ অতিক্রম শেষে ৪ জুলাই  বৃহস্পতির কক্ষ ছুঁয়েছে জুনো ৷আগামী একবছর ধরে বৃহস্পতির কক্ষপথের মাপ নেবে ‘জুনো’। বিভিন্ন প্রকারের বিবর্তন ও পরিবেশের বিকিরণসহ বেশকিছু বিজ্ঞানসংক্রান্ত গবেষণা চালাবে এই মহাকাশযান৷ বৃহস্পতিতে জলের উপস্থিতি নিয়েও খোঁজ চালানোর কথা রয়েছে জুনোর৷ আগামী একবছরের জন্য বৃহস্পতি গ্রহে অভিযানে গেলেও প্রয়োজনে জুনোর অবস্থানের সময়সীমা আরও এক বছর বাড়তে পারে। তবে তারপরে আর সময়সীমা বাড়ানো হবে না বলেই জানিয়েছে নাসা৷ বৃহস্পতির প্রাকৃতিক পরিবেশের সার্বক্ষণিক ঘটে চলা বিবর্তনকেই এর কারণ বলেছেন তারা৷

নাসা জানিয়েছে,জুনোর মধ্যে থাকা মূল কম্পিউটারটির মেমরি একটি সাধারণ ল্যাপটপের মেমরির সমান৷ কম্পিউটারটির মধ্যে ২৫৬ মেগাবাইটের ফ্ল্যাশ মেমরি ও ১২৮ মেগাবাইটের ডায়নামিক ব়্যান্ডম অ্যাক্সেস মেমরি(ডিআরএএম) রয়েছে৷ এখনও পর্যন্ত জুনোই হল প্রথম মহাকাশযান যা সৌরজগতে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে৷ গত জানুয়ারিতে সূর্য থেকে ৪৯৩ মিলিয়ন মাইল(৭৯৩ মিলিয়ন কিলোমিটার) পথ অতিক্রম করে এই রেকর্ড করেছিল জুনো৷ সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান