মিউনিখ হামলা

ম্যাকডোনাল্ডে কম টাকায় খাবার দেওয়ার প্রলোভন দেখিয়েছিলেন হামলাকারী!

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ২০:২০আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২০:২০
image

হামলাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন চলছে জার্মানির মিউনিখে হামলাকারী তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে কম মূল্যে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। এর মধ্য দিয়ে সে হামলাস্থলে মানুষ জড়ো করার চেষ্টা করেছিল বলে ধারণা করা হচ্ছে।
রবার্ট হেমবার্গার নামের এক তদন্তকারী বলেন, হামলার আগে ওই বন্দুকধারী একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেন বলে মনে করা হচ্ছে। সে যে রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালিয়েছিল সেখানে কম মূল্যে খাবার পাওয়া যাওয়ার প্রলোভন দেখানো হয়েছিল।
হেমবার্গার জানান, এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকেল ৪টার সময় ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। বলা হয়েছিল, ‘তোমরা যা চাও সেরকমই কিছু আমি তোমাদের দিতে পারব, সেগুলো খুব একটা ব্যয়বহুল নয়’।
এ আমন্ত্রণটি সন্দেহভাজন হামলাকারীই পাঠিয়েছিল বলে তদন্তকারীদের ধারণা। তাছাড়া পুলিশের দাবি, হামলাকারী মানসিক জটিলতায় ভুগছিল। হতাশা কাটাতে চিকিৎসা নিচ্ছিল সে।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি রেস্টুরেন্ট ও শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৯ জনকে হত্যার পর আত্মহত্যা করে ১৮ বছর বয়সী বন্দুকধারী। সবমিলে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছে আরও অন্তত ২১ জন। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম