গ্রিসের স্কুলে শরণার্থী শিশুদের ভর্তি শুরু সেপ্টেম্বরে

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৬, ২৩:৩৮আপডেট : ২৮ জুলাই ২০১৬, ২৩:৪৩

গ্রিসের স্কুলে শরণার্থী শিশুদের ভর্তি শুরু সেপ্টেম্বরে গ্রিসে সরকারি স্কুলগুলোতে কয়েক হাজার শরণার্থী শিশুকে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এজন্য চলতি বছরের শরৎ মৌসুমে অতিরিক্ত কয়েকশ শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুধবার গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস তার সরকারের এ অবস্থানের কথা জানান।

টেলিভিশনে দেওয়া ভাষণে এক আলেক্সিস সিপ্রাস বলেন, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই সব শরণার্থী শিশুকে সরকারি স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের চাহিদা পূরণে প্রায় ৮০০ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

কর্তৃপক্ষ কতজন শরণার্থী শিশু স্কুলে ভর্তি হবে তার সঠিক সংখ্যা প্রকাশ করেনি। তবে কমবেশি ৫৭ শরণার্থী রয়েছেন। এদের অধিকাংশই সিরীয় শরণার্থী। এরমধ্যে প্রায় এক তৃতীয়াংশই শিশু।

বুধবার শিক্ষামন্ত্রী নিকোস ফিলিসের সঙ্গে এক বৈঠকে এথেন্সের মেয়র ইয়োরগোস কামিনিস জানান, ২২ হাজার শরণার্থী শিশু রয়েছে।

ফিলিস বলেন, কয়েক হাজার শরণার্থী শিশুকে স্কুলে ভর্তির জন্য প্রস্তুত করাই তার দায়িত্ব।

তিনি বলেন, এই শিশুদের গ্রিক ভাষা শেখনো হবে। এছাড়াও তাদের পছন্দমতো আরও একটি ভাষায় তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। সূত্র: ইয়াহু।

/এমপি/

সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের