চীনে শক্তিশালী টাইফুনের আঘাত

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৬, ২৩:৪৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২৩:৪৭

চীনে শক্তিশালী টাইফুনের আঘাত চীনের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ভোরে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন নিধা। এতে দেশটির যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্ল নদীর ডেল্টা অঞ্চলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোয়াং ডং প্রদেশে দাপেং উপদ্বীপের শেনঝেন নগরীর উপকূলে টাইফুনটি আঘাত হানে।

গুয়াংডংয়ের প্রাদেশিক আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, ঘণ্টায় ১৫১ দশমিক ২ কিলোমিটার বায়ুর গতিসম্পন্ন টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৫ কিলোমিটার অগ্রসর হচ্ছে। এটি শেনঝেন, ডংগুয়ান, গুয়াংঝু, ফোশান ও ঝাউকিং নগরীর ওপর দিয়ে প্রবাহিত হয়ে গুয়াংডংয়ের পার্শ্ববর্তী স্বায়ত্তশাসিত গুয়াংঝি ঝুয়াং অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

টাইফুনের প্রভাবে মঙ্গলবার সকালে শেনঝেন ও ঝুহাই থেকে সব ফ্লাইট এবং গুয়াংঝু বিমানবন্দরের অধিকাংশ সেবা বাতিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় কয়েকশ’ ট্রেনের সময়সূচি বিলম্বিত করা হয়েছে।

গুয়াংঝু ও ঝুহাই-এর সব আন্তঃনগর যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। গুয়াংঝু ও হাইকু’র মধ্যকার সকল সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

হংকংভিত্তিক চায়না মর্নিং পোস্ট জানায়, শেনঝেং উপসাগরের বন্দর বন্ধ রাখা হবে। এটি পুনরায় কখন খোলা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: আল জাজিরা, বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম