বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন চালু হচ্ছে চীনে

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১০:২৭আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৪:২৬
image

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন চালু করতে যাচ্ছে চীন। যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার। তবে ট্রেনটি চলবে ঘণ্টায় সর্বোচ্চ ৩৮০ কিলোমিটার গতিতে। আগামী মাসেই (সেপ্টেম্বর) ট্রেনটি চালু করা হবে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে।

বিশ্বের সবচেয়ে দ্ররুতগতির ট্রেন

ট্রেনটি চলবে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেঙঝৌ থেকে পূর্ব চিনের জিয়াংশু প্রদেশের শুঝৌ পর্যন্ত। এই পথ পার হতে এখন সময় লাগে ২ ঘণ্টা ৩৩ মিনিট। তবে দ্রুততম ট্রেনটির লাগবে প্রায় অর্ধেক সময়। মাত্র ৮০ মিনিটে ওই দুরত্ব পার হবে ট্রেনটি। এই মুহূর্তে জার্মানি ও যুক্তরাষ্ট্রে সবচেয়ে দ্রুত গতির যে ট্রেন চলে, তার গতিবেগ ঘণ্টায় ৩২০ কিলোমিটার।

ট্রেনের আসন

পিপলস ডেইলি জানিয়েছে, আগের প্রজন্মের বুলেট ট্রেনের চেয়ে গড়ে ঘণ্টায় ৫০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগ বাড়ানো হয়েছে চীনের দ্রুততম ট্রেনটিতে। পরীক্ষামূলকভাবে ট্রেনটিকে চালানো হবে ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতিবেগে।

চালকের স্থান

প্রাথমিকভাবে চীনের এই নতুন প্রজন্মের ট্রেন ঝেঙঝৌ থেকে শুঝৌ পর্যম্ত চললেও পরে গোটা দেশেই তা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে। দেশের দীর্ঘ ১৬ হাজার কিলোমিটার রেলপথ হাই স্পিড ট্রেন দিয়ে জুড়ে ফেলে ইতিমধ্যেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে চীন। আরও নতুন রেললাইন বসানোর কাজ চলছে।

চলছে পরিচ্ছন্নতার কাজ

গত বছর বেইজিং-সাংহাই ট্রেন চলাচল থেকে চীনের লাভ হয়েছে এক বিলিয়ন ডলার। বর্তমানে ভারতে চেন্নাই থেকে নয়া-দিল্লি পর্যন্ত দ্রুতগতির রেললাইন তৈরি করছে একটি চীনা কোম্পানি।  

সূত্র: চায়না ডেইলি, এনডিটিভি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি