নাউরু ফাইলস ফাঁস

‘রক্ত আর মৃত্যু’র দুঃস্বপ্নে আত্মঘাতী হয়ে উঠছে শিশু শরণার্থীরা

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৬, ১৪:০০আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৪:০০
image

আটককৃতদের অনেকে ট্রমায় ভুগছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরুতে অবস্থিত এক অস্ট্রেলিয়ার আটক কেন্দ্রে থাকা শরণার্থী শিশুরা রক্ত আর মৃত্যু’র দুঃস্বপ্নে প্রতিদিন আত্মঘাতী হয়ে উঠছে। অস্ট্রেলিয়া সরকারের ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তৈরি ২ হাজারেরও বেশি অভ্যন্তরীণ প্রতিবেদন ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে আটক থাকা অভিবাসন প্রত্যাশীদের শোচনীয় অবস্থা তুলে ধরেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। নাউরু ফাইলস দেখিয়েছে, কী করে প্রতিদিন আতঙ্কিত শিশুরা জেগে ওঠে রক্ত আর মৃত্যুর দুঃস্বপ্ন নিয়ে।
ফাঁস হওয়া প্রতিবেদন বিশ্লেষণ করে গার্ডিয়ান জানিয়েছে, আতঙ্ক ঘিরে ধরেছে নাউরুর শিশুদের। আতঙ্কে তারা সবসময় কেবল রক্ত আর মৃত্যুরদুঃস্বপ্ন দেখতে থাকে। তাদের অনেকেই আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছে।

এক শিশুকে সুঁই দিয়ে হাতে ‘হৃদয় চিহ্ন’ আঁকতে দেখা গেছে। সে কেন এমন করছে তা জানতে চাওয়া হলে, ‘জানি নাবলেছিল শিশুটি।

নাউরুর আটককেন্দ্রে বিভিন্ন নির্যাতন ও নিপীড়নের ঘটনা নিয়ে অস্ট্রেলিয়া ও নাউরু সরকার এতদিন গোপনীয়তা রক্ষা করায় এর নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। অবশ্য অস্ট্রেলিয়া সরকার বলছে, প্রতিবেদনগুলোর অনেকগুলোর অভিযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।

/এফইউ/বিএ/

 

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম