মালয়েশিয়ায় আইএস সন্দেহে নয়জন গ্রেফতার, দুইজন জুনের ‘গ্রেনেড হামলাকারী’

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৬, ১৫:২২আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৫:২৪

মালয়েশিয়ায় আইএস সন্দেহে নয়জন গ্রেফতার, দুইজন জুনের ‘গ্রেনেড হামলাকারী’

ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে গত জুনে নয়জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। শনিবার এই গ্রেফতারের খবর প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পুলিশ প্রধানের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন জুনের শেষ সপ্তাহে সংঘটিত গ্রেনেড হামলায় সংশ্লিষ্ট ছিলেন। ওই হামলায় আইএস-এর নামে দায় স্বীকারের খবর প্রকাশিত হয়েছিল।

সিরিয়ায় যুদ্ধরত হিসেবে পরিচিত মালয়েশিয়ার আইএস সদস্য মোহাম্মদ ওয়ানদি মোহাম্মদ জেদি তার ফেসবুক পেইজে পোস্ট লিখে দাবি করেন, ২৮ জুন কুয়ালালামপুরের বাইরে পুচং এলাকায় এক গ্রেনেড হামলা চালায় আইএস। এতে আট জন আহত হয়। এই দায় স্বীকারের ঘটনা সত্য হলে, মালয়েশিয়ায় এটাই প্রথম আইএস হামলা।

মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেন, ওই গ্রেনেড হামলায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে কেলানতান রাজ্যের উত্তরপশ্চিমাঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে। তারা সেখানে ওয়ানির কাছ থেকে পরবর্তী হামলার নির্দেশ পাওয়ার জন্য অপেক্ষা করছিলো। খালিদ তার বিবৃতিতে জানান, ‘পুলিশ ওই দুইজনকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে দুটি  গ্রেনেডও জব্দ করেছে। পরবর্তী হামলায় ওই গ্রেনেড দুটি ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।’

খালিদ আরও জানান, ওই দুইজনকে আত্মগোপনে সহায়তা করার দায়ে আরও দুইজনকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাকি যে কয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ১৭ বছরের কিশোরও রয়েছে।

এদিকে, এক সাবেক সেনা কর্মকর্তাসহ তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে মালয়েশিয়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে জানান খালিদ।

উল্লেখ্য, পার্শ্ববর্তী ইন্দোনেশিয়ায় জঙ্গি হামলার পর থেকে মালয়েশিয়া সরকার জঙ্গি হামলার বিষয়ে সাবধানতা অবলম্বন করছে। গত জুনে আইএস প্রকাশিত এক ভিডিওতে দক্ষিণপূর্ব এশিয়ার সমর্থকদের একত্র হয়ে হামলা পরিচালনার ডাক দেওয়া হয়। তারপর থেকেই উত্তেজনা চলছে।

/ইউআর/বিএ/     

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের