চিকিৎসাধীনের মৃত্যু, ফ্রান্সের ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৬, ১৯:২৯আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৯:৩০
image

চিকিৎসাধীনের মৃত্যু, ফ্রান্সের ট্রাক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে জনতার ওপর ট্রাক তুলে দিয়ে চালানো সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৬ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য,গত ১৪ জুলাই বৃহস্পতিবার বাস্তিল দিবস উদযাপনের জন্য ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসের প্রমেনাদে দেজ অ্যাংলেইসে আতশবাজি প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেখানে একটি ট্রাক ওই জমায়েতের দিকে ছুটে আসে। স্থানীয় টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি-কে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ট্রাকের ধাক্কায় ৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।
আহতদের মধ্যে দুইজন মারা গিয়েছিলেন আগেই। ফরাসি এক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে,শুক্রবার ওই হামলায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে তার স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানানো হয়েছে। তার মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৮৬ তে পৌঁছায়।
স্থানীয় সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সে সময় জানিয়েছিল, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ট্রাকের চালক নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের ভেতরে পাওয়া একটি পরিচয়পত্র ধরেই ট্রাক চালকের নাগরিকত্ব শনাক্ত করা হয়। সন্দেহভাজন ট্রাক চালকের নাম মোহামেদ ল্যউইজ বুলেল। তার বয়স ৩১ বছর। ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিকত্ব ছিল বুলেলের। তিনি নিস শহরের বাসিন্দা ছিলেন। ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষ থেকে এ ঘটনায় দায় স্বীকার করা হয়েছিল।
/বিএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম