মানবতার পক্ষে এক মুসলিম উগ্রপন্থীর হৃদয়গ্রাহী জবানবন্দি

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ২২:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ০২:২১
image

মানবতার পক্ষে এক মুসলিম উগ্রপন্থীর হৃদয়গ্রাহী জবানবন্দি

ইসলামের পরিপন্থী বিবেচনা করে ২০১২ সালে সাহারা মরুভূমির তিমবুকতুতে অবস্থিত ১৬ তি সমাধি সৌধের মধ্যে ১৪টি ভেঙ্গে ফেলেন আহমাদ আল-মাহদি। তবে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়ে রবিবার যখন তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন, তখন তিনি ভিন্ন মানুষ। মানবতার পক্ষে যার বলিষ্ঠ অবস্থান।

মাহাদির উগ্রপন্থী বিশ্বাস অনুযায়ী সমাধিস্তম্ভ টোটেম ও পৌত্তলিকতার নিদর্শন হওয়ায় তিনি সেগুলো ভেঙে ফেলতে প্ররোচিত হয়েছিলেন। তবে অভিযুক্ত আহমাদ আল-মাহদি আদালতে বিচারকদের সামনে আরও জানান, তিনি নিজ কৃতকর্মের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও পীড়িত। একই সঙ্গে বিশ্বের সকল মুসলিমের প্রতি সহিংস না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধ্বংস মানবতাকে কিছুই দিতে পারে না।’

মাহদি আন্তর্জাতিক আদালতকে জানান, কারাভোগের সময়টুকু তার ভেতর থেকে ধংসাত্মক শক্তির বিনাশ ঘটাতে সাহায্য করবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে আফ্রিকান দেশ মালিতে আল-কায়েদার পৃষ্ঠপোষকতায় ইসলামপন্থীরা প্রবেশ করে। তারা জোরপূর্বক শরিয়া আইন আরোপ করে, মালির ঐতিহ্যবাহী সঙ্গীতভিত্তিক সংস্কৃতি নিষিদ্ধ করে, নারীদের বোরখা পরতে বাধ্য করে ও কন্যাশিশুদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।

সে সময় মাহদি তাদের সঙ্গে যোগ দেন ও সামাধিস্তম্ভ ভেঙ্গে ফেলার ধ্বংসযজ্ঞে অংশ নেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ঐতিহ্য ধ্বংসের এই অপরাধে তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে মাহাদির আইনজীবীরা জানান, তারা মাহদির শাস্তি কমিয়ে ১০ বা ১১ বছর করার আবেদন জানাবেন। তবে সেই আবেদন আদালত গ্রহণ করবে কিনা, তা প্রশ্নসাপেক্ষ।

সূত্র গার্ডিয়ান

/ইউআর/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম