জেরেমি করবিন কি ট্রেনে জায়গা পেয়েও বসেননি?

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৬, ১৮:১৩আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:১৩
image

ব্রিটেনে লেবার পার্টির নেতা জেরেমি করবিন সে দেশের ট্রেন পরিষেবাকে অপদস্থ করার জন্য ট্রেনে আসন থাকা সত্ত্বেও মেঝেতে বসে সফর করেছেন, এমনই এক মারাত্মক অভিযোগ করেছে ভার্জিন ট্রেন।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন

কিছুদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রদর্শিত একটি ভিডিও ফুটেজে লেবার নেতা করবিন বলেছিলেন, প্রতিদিন সে দেশে অসংখ্য রেলযাত্রীকে যে দুর্দশা পোহাতে হয়, তাদের সেই অভিজ্ঞতার শরিক হতেই তিনি ট্রেনের মেঝেতে বসে সফর করছেন।

ওই ভিডিওতে দেখা যায়, লন্ডন থেকে নিউক্যাসলগামী একটি ট্রেনের মেঝেতে বসে জেরেমি করবিন যাত্রা করছেন। তার প্রচার-টিমের হয়ে কাজ করেন, এমনই একজন ফ্রিল্যান্স চিত্রনির্মাতা ইয়ানিস মেন্ডিজ ওই ভিডিওটি তুলেছিলেন।

ভিডিওতে করবিনকে বলতে শোনা যায়, ‘'আমাদের দেশে প্রতিদিন অসংখ্য দূরপাল্লার রেলযাত্রীকে এই সমস্যা পোহাতে হয়। আজ যেমন এই ট্রেনটা পুরোপুরি ভর্তি – আর ঘটনা হলো, এ দেশে যথেষ্ট সংখ্যায় ট্রেন চলে না।’

কিন্তু এখন ওই ট্রেন পরিষেবা যারা চালায়, সেই ভার্জিন ট্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ট্রেনে যথেষ্ট সংখ্যায় ফাঁকা আসন ছিল – কিন্তু  করবিন তা সত্ত্বেও সেগুলোতে না বসে ইচ্ছে করেই মেঝেতে বসে গেছেন।

ভার্জিন ট্রেনের কর্ণধার রিচার্ড ব্র্যানসন

তারা জানিয়েছে, তাদের কাছে এমন সিসিটিভি ফুটেজও আছে যাতে পরিষ্কার দেখা গেছে জেরেমি করবিন ট্রেনের ফাঁকা আসনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

ভার্জিন শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন ওই সিসিটিভি ফুটেজের একটি লিঙ্ক নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেছেন।

তবে জেরেমি করবিনের প্রচার টিমের পক্ষ থেকে বলা হয়েছে করবিন তার স্ত্রীর পাশে বসার মতো কোনও ফাঁকা সিট না পেয়ে মেঝেতে বসে পড়েন।

লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে তার দলের ভেতরেই নেতৃত্বের প্রশ্নে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আগামী মাসে দলের পার্টি কনফারেন্সেই স্থির হবে করবিন লেবার পার্টির নেতৃত্বে থাকছেবন, না কি তার জায়গায় আসবেন প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি বাংলা।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম