জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগে মামলা করতে যাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৬, ১১:৫৯আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১২:১০
image

ভারতের ‘বিতর্কিত’ ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে মদদের অভিযোগে মামলা করতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। অর্ধশতাধিক মানুষকে জঙ্গিবাদে অনুপ্রাণিত করার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। ভারত ইতোমধ্যে জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

জাকির নায়েক

কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার জাকির নায়েকের বিরুদ্ধে আনল’ফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) অনুযায়ী, জঙ্গিবাদে মদদের অভিযোগে মামলা করতে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, ‘বিতর্কিত’ ইসলামি বক্তব্য দিয়ে তিনি সাধারণ মুসলিমদের জঙ্গিবাদে যোগ দিচ্ছে উদ্বুদ্ধ করেছেন।

জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের অভিযোগের তালিকায় রয়েছে – সাবেক আইআরএফ কর্মকর্তা ফিরোজ দেশমুখের ২০০৬ সালের অস্ত্র মামলা, ২০১২ সালে পুনে কারাগারে ভারতীয় মুজাহিদিন কাতিল আহমেদ সিদ্দিকি হত্যাকাণ্ড এবং সেই সঙ্গে ভারতের গোয়েন্দাবাহিনীর হাতে আটক আফসা জেবিন, মুদাব্বির শেখ, মোহাম্মদ ওবায়দুল্লাহ খান, আবু আনাস এবং মোহাম্মদ নাফীস খানের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রেও জাকির নায়েক জড়িত বলে মনে করছে ভারত।

কর্তৃপক্ষ আইআরএফ-কে ইউএপিএ অনুযায়ী, ধর্মীয়গোষ্ঠীর প্রতি বিদ্বেষপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা এবং আইআরএফ-এর কর্মকর্তা-কর্মচারিদের ‘জোরপূর্বক’ ধর্মান্তরের অভিযোগ আনা হয়েছে।

আইআরএফ নিষিদ্ধ ঘোষিত হলে ভারত থেকে সংগঠনটির সকল দফতর ও কার্যক্রম বন্ধ করতে হবে। সেই সঙ্গে মুম্বাই ও চেন্নাইয়ে তাদের পরিচালিত স্কুলগুলোও বন্ধ করা হবে।

জাকির নায়েক

উল্লেখ্য, ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে এর আগে জাকির নায়েককে যুক্তরাজ্য, কানাডা ও মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগ উঠেছে যে গুলশানে জঙ্গি হামলা চালানো নিহত দুই জঙ্গি রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করতো। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল।

অন্য ধর্মকে নিয়ে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ দেওয়া এবং ওসামা বিন লাদেনকে ‘সন্ত্রাসী আখ্যা’ দিতে অস্বীকৃতি জানানোর কারণে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন জাকির নায়েক।

জাকির নায়েক অবশ্য আগেই জানিয়েছেন, ঢাকার গুলশানের হামলাকারীরা যে পথ নিয়েছে তা তিনি কোনও মতেই সমর্থন করেন না। ‘কোরান বলে একজন মানুষকেও যদি তুমি হত্যা করো – তা সে যে ধর্মেরই হোক না কেন–তাহলে তুমি পুরো মানবতাকেই হত্যা করলে।’, মন্তব্য করেন তিনি।

ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ আইআরএফ-এর সাবেক কর্মকর্তা আরশি কুরেশিকে ইউএপিএ-এর অধীনে আটক করে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। কেরালা থেকে নারী-শিশুসহ নিখোঁজ ২১ জনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই নিখোঁজ ব্যক্তিরা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে পালিয়ে যেতে পারেন।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/

সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান