নিউ ইয়র্কে ছুরিকাঘাতে আরেক বাংলাদেশিকে হত্যা, ‘বিদ্বেষমূলক হামলা’ বলছেন স্বজনরা

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৫৫
image

যে এলাকায় নাজমা খানমকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে ইমামসহ দুই বাংলাদেশিকে হত্যার রেশ না কাটতেই আবারও দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) রাতে নিজ বাড়ির সামনে নাজমা খানম নামের ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ৬০ বছর বয়সী ওই নারী পরিবারসহ কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় থাকতেন। নাজমা খানম ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার বলে মনে করছেন স্বজনরা। অন্যদিকে পুলিশের ধারণা, এটি ডাকাতির ঘটনা। পুলিশ সূত্র ও নিহতের স্বজনদের বরাত দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজ বৃহস্পতিবার খবরটি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে জ্যামাইকা হিলসের নরমাল রোড দিয়ে হাঁটার সময় নাজমা খানমকে ছুরিকাঘাত করা হয়। পুলিশ জানিয়েছে, নাজমা খানমের বুকে চার ইঞ্চি দৈর্ঘের ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করে ওঠেন নাজমা। চিৎকার শুনে নাজমা খানমের স্বামী ঘটনাস্থলে ছুটে যান। তকণ নাজমা স্বামীকে বলেন, ‘ও আমাকে ছুরিকাঘাত করেছে, আমি মরে যাচ্ছি।’ নাজমাকে দ্রুত জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাজমা খানম
হামলাকারীকে এখনও খুঁজে বেড়াচ্ছে পুলিশ।
এদিকে নিহত নাজমা খানমের স্বজনরা দাবি করেছেন, তিনি ‘ধর্মীয় বিদ্বেষমূলক’ হামলার শিকার। কেননা হামলার সময় নাজমা মাথায় হিজাব পরা ছিলেন। তবে তদন্তকারী ও পুলিশ কর্মকর্তাদের বিশ্বাস, নাজমা খানম ডাকাতের হামলার শিকার হয়েছেন। অন্যদিকে স্বজনরা, দাবি করেছেন, নাজমা খানমের সঙ্গে থাকা কোনও জিনিসপত্র লুট হয়নি। সুতরাং এটি ডাকাতির ঘটনা হতে পারে না।
/এফইউ/

সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের