জাপানের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে রাশিয়া আন্তরিক: পুতিন

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৬, ২২:২৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩০

ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে অমীমাংসিত একটি দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে রাশিয়া আন্তরিক বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক বৈঠকের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনারা প্রশান্ত মহাসাগরীয় কুরিল দ্বীপমালার সর্ব দক্ষিণের দ্বীপগুলো দখল করে নেয়। এরপর থেকে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে এ নিয়ে বিরোধ চলে আসছে। জাপানে এ দ্বীপগুলো উত্তরাঞ্চলীয় ভূখণ্ড নামে পরিচিত।

সংবাদমাধ্য ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা এক ধরনের বিনিময় বা বিক্রির কথা বলছি না। আমরা এমন সমাধানের কথা বলছি যাতে কোনও পক্ষই নিজেকে পরাজিত বা ক্ষতিগ্রস্ত ভাববে না।’

পুতিন বলেন, জাপানের সঙ্গে একটি শান্তিচুক্তি স্বাক্ষরই ‘মূল বিষয়’।

রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো আমাদের জাপানি বন্ধুদের সঙ্গে এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে খুবই আন্তরিক।

পুতিন আগামী ডিসেম্বরে জাপান সফরের ঘোষণা দেবার পর আবে রাশিয়া সফরে যাচ্ছেন। এটি হবে চলতি বছর তার দ্বিতীয় রাশিয়া সফর।

ডিসেম্বরে পুতিনের সফর হবে ২০০৫ সালের পর তার প্রথম জাপান সফর।

রাশিয়া ও জাপান অতীতে বেশ কয়েকবার দ্বীপ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও এখন পর্যন্ত সমাধান অধরাই থেকে গেছে।

উভয় পক্ষই নিশ্চিত করেছে যে, শুক্রবারের বৈঠকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের ইস্যুটি আলোচিত হবে।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় একটি অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে। ওই বৈঠকে রওয়ানা হওয়ার আগে আবে সাংবাদিকদের বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আন্তরিক ও বিস্তারিত আলোচনার মাধ্যমে শান্তিচুক্তি এবং ভূখণ্ডগত বিষয়াদির ব্যাপারে অগ্রগতি অর্জনের চেষ্টা করবেন। সূত্র: রয়টার্স, ব্লুমবার্গ।

/এমপি/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম