পঞ্চম পারমাণবিক পরীক্ষার খবর নিশ্চিত করলো উত্তর কোরিয়া

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫০
image

সিউলের একটি দোকানে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার খবর দেখছেন একজন পঞ্চমবারের মতো সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর খবরটির সত্যতা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। শুক্রবার (৯ সেপ্টেম্বর) পিয়ংইয়ং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার অভিযোগের পর এবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে খবরটি নিশ্চিত করা হয়েছে। এদিকে পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়াকে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং চীন। আর একে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘উন্মত্ত হঠকারিতা’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই।
শুক্রবার ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে উত্তর কোরিয়া। এদিন সকালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। আর এর পর পরই দক্ষিণ কোরিয়া দাবি করে, এ ভূকম্পনটি কৃত্রিম। পারমাণবিক পরীক্ষা চালানোর সময়ই এ কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী যে স্থানটিতে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে সেখানে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে।
প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নীরব ভূমিকা পালন করা হলেও এবার মুখ খুলেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘উত্তর কোরিয়া এখন ব্যালাস্টিক রকেটে রকেটে পারমাণবিক যুদ্ধাস্ত্র ছুড়তে সক্ষম।’
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
এর আগে উত্তর কোরিয়ায় ভূমিকম্প শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানরা একটি বিবৃতি দেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপ নিউজে বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হিসেব করে দেখেছি, উত্তর কোরিয়া তাদের এ পর্যন্ত চালানো পারমাণবিক পরীক্ষাগুলোর মধ্যে এবার সবচেয়ে বড় পরীক্ষাটি চালিয়েছে। এ পারমাণবিক পরীক্ষার জন্য ১০ কিলোটন উপকরণ ব্যবহার করা হয়েছে, যা জানুয়ারিতে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষার তুলনায় দ্বিগুণ শক্তিশালী।’

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, পিয়ং ইয়ং-এর কর্মকাণ্ড ‘চরম বিপর্যয়’ ডেকে আনবে।  ক্ষোভ জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘উত্তর কোরিয়া যদি পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে তবে আমরা তা একেবারেই উপেক্ষা করতে পারি না। আমাদেরকে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে।’

পারমাণবিক পরীক্ষাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ‘উন্মত্ত হঠকারিতা’ বলে উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই।

মিত্র দেশ চীনও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছে। চীন সতর্ক করে বলেছে, এর মধ্য দিয়ে উত্তেজনা আরও বাড়বে। রাশিয়াও উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডকে অনুশোচনীয় বলে মনে করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে।

শুক্রবারের পারমাণবিক পরীক্ষাসহ এ পর্যন্ত পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল দেশটি। আর এ পরীক্ষার প্রতিক্রিয়ায় ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান