পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৯

পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় প্রাথমিকভাবে অন্তত ২৩ জন নিহত ও ৩০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।

তবে অপর পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস নিহতের সংখ্যা ২৫ বলে জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিকভাবে হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। আর এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত ও ৫২ জন আহত হন। সূত্র: ডন, ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম