গরুর রক্ত দিয়ে তৈরি স্ন্যাক্স বারে রাখার নির্দেশ

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩২

হেমাটোজেন স্ন্যাক্স বারকে শিশুদের জন্য স্বাস্থ্যকর মনে করা হয়। বেলারুশের রাজধানী মিনস্কে সম্প্রতি একটি বারে আকস্মিক পরিদর্শনে যায় সেখানকার স্বাস্থ্য দফতরের একটি দল। সেখানে এসে তারা বারের মালিককে যে নির্দেশনা দিলেন তা শুনে মালিক রীতিমতো বিস্মিত। কর্মকর্তারা বারের মালিককে বলেছেন, তার দোকানের কাউন্টারে গরুর রক্ত দিয়ে তৈরি হেমাটোজেন স্ন্যাক্স যেন সাজিয়ে রাখা হয়। কারণ এ হেমাটোজেন স্ন্যাক্স আয়রন সমৃদ্ধ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে বেলারুশের স্বাস্থ্য দফতর থেকে দোকান মালিককে চিঠিও দেয়া হয়েছে।

দোকানের মালিক জানিয়েছেন, গরুর রক্ত থেকে তৈরি এসব হেমাটোজেন বার সাবেক সোভিয়েত ইউনিয়ন জামানায় শিশুদের কাছে খুব জনপ্রিয় ছিল। কিন্তু আধুনিক সময়ে যারা বারে আসেন তাদের কাছে এ স্ন্যাক্স জনপ্রিয় হবে কিনা সেটি তিনি বুঝতে পারছেন না।

বারের মালিক বলেন, তার এখানে যারা মদ্যপান করতে আসে তাদের যদি বলা হয়, তোমরা বিয়ারের সাথে এই হেমাটোজেন বার খাও তখন তারা হাসবে।

কিন্তু স্বাস্থ্য দফতর এটিকে মোটেই হাস্যকর কোন বিষয় মনে করছে না। কর্মকর্তারা প্রশ্ন তুলছেন, দোকানে যদি চকলেট বার থাকতে পারে, তাহলে এ হেমাটোজেন বার রাখতে সমস্যা কোথায়?

মানুষজন যাতে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত হয় সেজন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দেশটির কর্মকর্তারা উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম