আফগানিস্তানে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত অন্তত ১৪

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৬, ১৯:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৯:০৮
image

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের ম্যাপ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়েছে। তালেবানের পক্ষ থেকে হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক আকারে হামলা শুরুর ঘোষণা দেওয়ার পর নতুন এ হামলা হলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা খবরটি নিশ্চিত করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে হেলমান্দ প্রদেশের বেশিরভাগ এলাকাকে নিজেদের হামলার আওতায় এনেছে তালেবান। আর সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাদেশিক রাজধানী লস্কর গাহ শহরে এ ধরনের হামলা চলছে। পুলিশ কর্মকর্তা হাজি মারজানের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। এর আগে পুলিশ চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালায় তালেবান।
মারজান জানান, লস্কর গাহ-এর মুখতার এলাকায় ওই হামলায় তার ভাই ও চার বেসামরিকসহ অন্তত ১০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তিনি। লস্কর গাহ শহরের একটি আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা কেন্দ্রের এক চিকিৎসক জানান, হামলার পর ১৪টি মরদেহ ক্লিনিকে নিয়ে আসা হয়েছে।এদিকে কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সেদিক্কি লস্কর গাহ এর নিরাপত্তা চৌকিতে বড় ধরনের তালেবান হামলার খবর নিশ্চিত করেছেন। তবে শিগগিরই আফগান নিরাপত্তা বাহিনী তালেবানদের সেখান থেকে বিতাড়িত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, তালেবান এখন হেলমান্দের ৮৫ শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে। অথচ এক বছর আগে প্রদেশের ৮০ ভাগ এলাকা সরকার নিয়ন্ত্রণ করতো। সূত্র: আলজাজিরা

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম