কাশ্মিরে পুলিশের কাছ থেকে রাইফেল ছিনতাই করে পালালো জঙ্গিরা

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ১২:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১২:৩৩
image

জম্মু-কাশ্মিরের পুলিশ ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অনন্তনাগে একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছ থেকে পাঁচটি রাইফেল ছিনতাই করেছে জঙ্গিরা। সেনা পোশাক পরিহিত হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে দক্ষিণ কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় রাখা হয়েছে। সোমবার পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।  
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অনন্তনাগ জেলায় টেলিভিশন টাওয়ার পাহারা দেওয়া পুলিশকর্মীদের ওপর ওই হামলা চালায় জঙ্গিরা।
এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রাত সাড়ে ১২ টার দিকে সেনা পোশাক পরিহিত জঙ্গিরা অনন্তনাগের দুরু এলাকার টিভি টাওয়ারের নিরাপত্তা কক্ষে হামলা চালায়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে তারা কব্জা করে ফেলে।’
ওই পুলিশ কর্মকর্তা জানান, জঙ্গিরা টাওয়ারের রিজার্ভ পুলিশের কাছ থেকে তিনটি এসএলআর রাইফেল, একটি কার্বাইন রাইফেল এবং একটি আইএনএসএএস রাইফেল ছিনতাই করেছে।
এছাড়া রবিবার রাতে আলাদা আরেকটি ঘটনায় পুলওয়ামা জেলার সিরনু এলাকায় একটি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য স্থাপিত পুলিশ ফাঁড়ি রক্ষ্য করে জঙ্গিরা ফাঁকা গুলি চালায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের