পুরো বিশ্ব ওবামাকে অপছন্দ করে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৬, ০৯:৪৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০৯:৪৫
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী ওবামাকে অপছন্দ করার কারণেই বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সঙ্গে মার্কিন প্রশাসনের দ্বন্দ্বের বিষয়টিকে সামনে রেখেই তিনি এই মন্তব্য করেন।

পেনসিলভ্যানিয়ার জনসটাউনে নির্বাচনি প্রচারণায় ট্রাম্প

শুক্রবার পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের জনসটাউনে এক নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেন, ‘পুরো বিশ্ব আমাদের প্রেসিডেন্টকে অপছন্দ করে।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্ব আমাদের অপছন্দ করে। ফিলিপাইনের সঙ্গে বছরের পর বছর কি হয়েছে, তা আমরা দেখেছি। তারা এখন রাশিয়া এবং চীনের দিকে ঝুঁকছে। কারণ তারা একটি দুর্বল যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকাটা পছন্দ করছে না।’

এর আগে বৃহস্পতিবার দুয়ার্তে দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে।’ তিনি আরও দাবি করেন, এখন চীন, ফিলিপাইন এবং রাশিয়া রয়েছে এক পক্ষে, অপরদিকে পুরো বিশ্ব। তবে শুক্রবার ম্যানিলায় দুয়ার্তে জানিয়েছেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে’ ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইতি টানবে না।

দুয়ার্তের এই মন্তব্যের রেশ ধরেই ট্রাম্প ওই মন্তব্য করেন। তিনি তার নির্বাচনি প্রচারণাকে ‘ব্রেক্সিট’ বা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সঙ্গেও তুলনা করেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম