নিউ জিল্যান্ডে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ২০:২১
image

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের উত্তর-পূর্বে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। তবে প্রথমে ইউএসজিএস জানিয়েছিল, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪।

নিউ জিল্যান্ডে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল মাটির ২৩ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রবিবার রাত ১২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উপকেন্দ্রের ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর অ্যাম্বারলি। সেখানে রয়েছেন দুই হাজার অধিবাসী। আর উপকেন্দ্রের ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কাইয়াপোই শহরে রয়েছেন ১০ হাজার অধিবাসী। ওয়েলিংটন এবং শেভিয়ট শহর থেকেও ভূকম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির পর আরও বেশ কয়েকটি অল্পমাত্রার আফটার-শকে কেঁপে উঠে আশেপাশের অঞ্চল।

এখনও ক্ষয়-ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের ধরণ দেখে এতে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  

উল্লেখ্য, ক্রাইস্টচার্চে ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্পে ১৮৫ জন নিহত হয়। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটির অবকাঠামো। যা এখনও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

নিউ জিল্যান্ড দেশটি তথাকথিত ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত। এই ত্রুটি রেখায় ঘনঘন ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। এই রিংয়ের পরিধি পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে।

সূত্র: ইউএসজিএস, আরটি।

/এসএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম