জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ০৫:০৫আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ০৫:১৫

 

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পূর্ব এশিয়ান দ্বীপরাষ্ট্র জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের ওয়েবভার্সনে বলা হয়েছে, এই সতর্কতা ২০১১ সালের সুনামির ভয়াবহ স্মৃতিকে সামনে এনেছে।

উত্তরপূর্ব উপকূলীয় ফুকুশিমা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এলাকার বাসিন্দাদের।     

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকাল ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর পরই সুনামি সতর্কতা জারি করা হয় ফুকুশিমা এলাকায়।  এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৩ বললেও পরে তা কমিয়ে ৬.৯ বলে জানায়। তারা জানিয়েছে ফুকুশিমা উপকূলে সৃষ্ট এ ভূমিকম্পের গভীরতা ছিলো ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা নামিয়ে আনলেও সুনামির আশঙ্কা অব্যাহত রাখে।

বার্তা সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তিন মিটার বা ১০ ফুটের কাছাকাছি জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। ঘটনার পরপরই ফুকুশিমাসহ পূর্ব উপকূলে সুনামির আশঙ্কা করা হচ্ছে। তাই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এর  আগে সর্বশেষ ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পের পর ভয়াবহ সুনামিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জাপান। ওই বছরের ১১ মার্চ রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। উপকূল উপচে উঠে আসা সাগর ভাসিয়ে নিয়ে গিয়েছিল পূর্ব জাপানের বেশ কয়েকটি প্রদেশের জীবন আর জনপদ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি চুল্লি। ভয়াবহ সেই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান ১৫ হাজার ৮৯৪ জন। আরও ২ হাজার ৫৬১ জনের কোনো খোঁজ মেলেনি। তেজস্ক্রিয়ায় ভারি হয়ে ওঠে বাতাস, উদ্বাস্তু হয় লাখো মানুষ।

ক্ষতি সামলে সুনামি সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সমর্থ হয়েছে দেশটি।

/বিএ/

 

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম